চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল মাদ্রিদ ছেড়ে চীনের পথে পেপে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 27, ডিসেম্বর 2016
in স্পোর্টস
A A

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে সব হিসাব নিকাশ চুকিয়ে আগামী মৌসুমে চীনে পাড়ি জমাবেন দলটির পর্তুগিজ ডিফেন্ডার পেপে। এমন খবর জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া অনলাইন মার্কা।

মার্কার তথ্যমতে, রিয়াল মাদ্রিদের সঙ্গে পেপের নাকি চুক্তি নবায়ন হচ্ছে না। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে প্রায় ১০ বছর ধরে খেলে আসছেন পর্তুগিজ এ তারকা। চলতি বছরের জুনে আগামী দুই বছরের জন্য চুক্তি নবায়নের কথা  থাকলেও এখনো তা করা হয়নি।

তবে ফুটবল থেকে কোনো অবসরের কথা জানাননি পেপে। এর আগে ২০১৮ বিশ্বকাপে খেলার কথা জানিয়েছিলেন তিনি। রিয়ালের চুক্তির অফারের অপেক্ষায় রয়েছেন বলে জানান তিনি। মার্কা জানিয়েছে, নতুন কোনো ঘোষণা না পেলে চীনে যেতে পারেন পেপে। সেক্ষেত্রে চীনের সুপার লিগের দল হেবেই ফরচুন এ যোগ দেওয়ার সম্ভাবনা আছে পেপের।

হেবেই ফরচুন ক্লাব বার্সার তারকা খেলোয়াড় মেসিকে বছরে ৭৯২ কোটি টাকা বেতনের প্রস্তাব করে গণমাধ্যমের শিরোনামে আসে।

তবে আর্জেন্টাইন এজেকুয়েল লাভেজ্জিকে সপ্তাহে ৪ লাখ ৯৩ হাজার পাউন্ড বেতন দিয়ে থাকে চীনা এ ক্লাবটি। লাভেজ্জি ছাড়াও তাদের দলে রয়েছে স্তেফানে এমবিয়া, গায়েল কাকুতা ও গারভিনহো। দলটির কোচ হিসেবে কাজ করছেন পেপের প্রাক্তন মাদ্রিদের গুরু ম্যানুয়েল পেলেগ্রিনি।

অন্যদিকে জার্মান বুন্দেসলিগার ক্লাব এনট্রাচ ফ্রাঙ্কফুর্টের ডিফেন্ডার জেসাস ভালেজোর প্রতি আগ্রহী রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে বুন্দেসলিগায় দারুণ খেলছেন তিনি। তাই পেপের সঙ্গে চুক্তি নবায়ন না করে জেসাসের দিকেই ঝুঁকছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

আগামী বছরেই ৩৪ বছর বয়সে পদার্পণ করবেন পেপে। তাই নতুন মৌসুমের শুরুতেই ক্যারিয়ারের ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে পারেন পর্তুগাল এ তারকা।

Tags: পেপেস্প্যানিশ লিগ
Previous Post

গাছের ডালে অচেনা প্রাণী দেখে গ্রামে তোলপাড়

Next Post

ভারতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো উড়োজাহাজ, ১৫ জন আহত

Next Post

ভারতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো উড়োজাহাজ, ১৫ জন আহত

বাংলা একাডেমির সামনে লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীদের প্রতিবাদী অবস্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT