চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল জিতেছে, তবে ঘাম ঝরিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 অপরাহ্ন 19, জানুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সেভিয়া গোলরক্ষক টমাস ভাদিক। নির্বিষ সব আক্রমণ করে সেই দেয়ালকে আরও মজবুত বানিয়ে রেখেছিলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। দেয়াল ভাঙতে শেষ পর্যন্ত এগিয়ে আসলেন কাসেমিরো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের দূরপাল্লার এক শট লস ব্লাঙ্কোসদের দেখায় জয়ের পথ।

শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২-০ গোলে রিয়াল জয় পেয়েছে ঠিকই, কিন্তু ম্যাচের ফল বোঝাতে পারবে না কতটা ঘাম ঝরিয়ে জয় পেতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধ দেখে বোঝারও উপায় ছিল না আসলে জয়ের জন্য খেলছে দুই দলই। প্রথম ৪৫ মিনিট অনেকটা ঘুম পাড়ানি খেলা খেলে রিয়াল-সেভিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতেও খানিকটা থাকল তারই ছায়া। এরমাঝে যাও টুকটাক আক্রমণ ছিল রিয়ালের, তা একাই ফিরিয়ে দিচ্ছিলেন সেভিয়া গোলরক্ষক। অবশ্যই ডিফেন্ডারদের সাহায্য নিয়ে!

ম্যাচের ৬৭ মিনিটে দানি সেবোয়াসের শট বারে লেগে ফিরতেই যেন ঘুম ভাঙে রিয়ালের। ঘরের মাঠে পয়েন্ট হারালে যে পরেরবার চ্যাম্পিয়ন্স লিগ খেলা কঠিন হয়ে যাবে সেই শঙ্কাও যেন চেপে বসে সান্তিয়াগো সোলারির শিষ্যদের।

তাতে আক্রমণের জোর বাড়ল, সঙ্গে গোল হওয়ার সম্ভাবনাও। ৭৮ মিনিটে কাসেমিরোর দূরপাল্লার শটেই গোলবন্ধ্যা ম্যাচে লাগে জয়ের হাওয়া।

ডি-বক্সের ভেতরে সব আক্রমণই ফিরিয়ে দিচ্ছিলেন সেভিয়া গোলরক্ষক ভাদিক। তাই বাধ্য হয়ে ২৫ গজ দূর থেকে শট নেন কাসেমিরো। ভাদিক ঝাঁপালেন, বল তার হাতেও লাগল, কিন্তু ঠেকাতে পারলেন না। গোলের আনন্দে লাফিয়ে উঠলেন রিয়াল সমর্থকরা।

কোপা ডেল রেতে আগের ম্যাচেই লেগানেসের বিপক্ষে হার আছে। তাই এক গোল নিরাপদ নয় ভেবে আবারও আক্রমণের ধার বাড়ায় রিয়াল। তার ফল আসে ৯২ মিনিটে। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়ে তার মাথার উপর দিয়ে বল জালে পাঠান বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় লুকা মদ্রিচ।

স্বস্তির জয় নিঃসন্দেহে। সঙ্গে পয়েন্ট টেবিলও দিচ্ছে সুখবর। এই হারে টেবিলের তিন থেকে চারে নেমে গেছে সেভিয়া। আর তাদেরই নীচে ঠেলে সেই জায়গা নিয়েছে রিয়াল। ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট লস ব্লাঙ্কোসদের। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৩৩। এক ম্যাচ কম খেলা বার্সা ১৯ ম্যাচে ৪৩ পয়েন্টে আছে সবার ওপরে।

Tags: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ম্যানইউ’র জয়রথ ছুটছেই, লিভারপুলের জয়ে সালাহর জোড়া গোল

Next Post

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

Next Post

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

জেএমবির শুরা সদস্য-জঙ্গি-হলি আর্টিজান

হলি আর্টিজান হামলায় সংশ্লিষ্ট জেএমবি নেতা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT