চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালে মিনিটে ২৪ লাখ কামিয়ে টটেনহ্যামের পথে বেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৩ সালে ১০১ মিলিয়ন ইউরোয় টটেনহ্যাম হটস্পার থেকে বিশ্বের দামি ফুটবলার হয়ে যোগদান, পরে বলার মতো কেবল কিছু গোল, রিয়াল মাদ্রিদের হয়ে ব্যক্তিগত সাফল্য বলতে গেলে এই-ই আছে গ্যারেথ বেলের ঝুলিতে।

একটা সময় যাকে ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি মনে করতো লস ব্লাঙ্কোসরা, তাকে এখন তাড়িয়ে দিতে পারলে স্বস্তি মেলে ক্লাবটির। রিয়ালের জন্য মোটামুটি এটাই আপাতত সুসংবাদ, অনেক দেন দরবারের পর ওয়েলস তারকাকে তার সাবেক ক্লাব টটেনহ্যামের কাছে ধারে পাঠানোর দ্বারপ্রান্তে স্প্যানিশরা।

রিয়ালের জার্সিতে নক্ষত্র হয়ে উঠতে না পারার পেছনে বেলের দায় আছে, আবার নেই। সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পর থেকেই তাকে নিজের ছায়া বানিয়েছে চোট। শুরুর দিকে বেশিরভাগ সময় সাইডবেঞ্চে বসে থাকতেন। যতটা সময় খেলতে পারতেন, নিজের জাত চেনানোর চেষ্টা করেছেন।

কোপা ডেল রের ফাইনালে বার্সার বিপক্ষে তার অবিস্মরণীয় গোল কিংবা লিভারপুলের বিপক্ষে ২০১৮ চ্যাম্পিয়ন্স লিগে বাইসাইকেল কিকে গোল করা দেখে রিয়াল যতটা সম্ভব চেষ্টা করেছে মাদ্রিদে তাকে রাখতে।

বেল যে কখনোই রিয়ালকে নিজের ক্লাব ভাবেননি সেটা আবার তার আচরণে স্পষ্ট। সাত বছর হয়ে গেল, স্পেনের রাজধানীতে আছেন, কিন্তু বেল নাকি এখনো স্প্যানিশ শেখার চেষ্টা করেননি। স্প্যানিশ বলতে না পারা খেলোয়াড়ের সঙ্গে সতীর্থরা স্বস্তি বোধ করেন না দেখে রিয়াল কোচও বেলকে একটা সময় আস্তে আস্তে তাকে পরিকল্পনা থেকে সরিয়ে দিয়েছেন। মূলত এভাবেই জিদানের সঙ্গে দূরত্বের সৃষ্টি বেলের।

না খেলেও অবশ্য বেতন-ভাতায় কখনো টান পড়েনি বেলের। গত মৌসুমেও এক প্রকার বসিয়ে বসিয়ে তাকে ৩ কোটি ইউরো বেতন দিয়েছে রিয়াল। সব মিলিয়ে গত মৌসুমে ১২৬০ মিনিট খেলেছেন বেল, যা মোট মৌসুমের ২৭.৫ শতাংশ। অর্থাৎ, মিনিট প্রতি খেলতে তিনি বেতন পেয়েছেন ২৩,৮০০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ২৪ লাখের কাছাকাছি!

সে যাই হোক, অবশেষে মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন বেল। এক মৌসুমের জন্য তাকে তার পুরনো ক্লাব টটেনহ্যাম হটস্পারে ধারে পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছে রিয়াল। সবকিছু ঠিক থাকলে শুক্রবার লন্ডনের ফ্লাইটে উঠতে পারেন ৩১ বছর বয়সী তারকা। সঙ্গে একই বিমানে থাকবেন রিয়ালেরই আরেক খেলোয়াড় সার্জিও রেগুইলোন।

Tags: গ্যারেথ বেলটটেনহাম হটস্পাররিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

আমাদের শিক্ষা ও আজকের ভাবনা

Next Post

ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত রয়েছে: র‍্যাব

Next Post
বাংলাদেশে ক্যাসিনো বিরোধী অভিযান চালানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত রয়েছে: র‍্যাব

মহিলা কুকুরের সাথে খেলা করছেন, পটভূমিতে রঙিন চিত্রাঙ্কন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুকুর স্থানান্তরের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT