চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের লা লিগা স্বপ্ন বাঁচিয়ে দিলেন মার্সেলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:59 অপরাহ্ন 29, এপ্রিল 2017
in স্পোর্টস
A A

ম্যাচের বাকি মাত্র ৪ মিনিট। ১-১ গোলে সমতায় থাকা খেলা যখন গড়াচ্ছে অমীমাংসিত ফলাফলের দিকে, তখনই রিয়ালের ত্রাণকর্তা হয়ে এগিয়ে এলেন মার্সেলো। ৮৬ মিনিটে এই ব্রাজিলিয়ানের চোখজুড়ানো গোলেই ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোসদের শুরুটা ছিল দারুণ। ম্যাচের ২৭ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। গোলদাতা আর কেউ নন, রোনালদো। ডান প্রান্ত থেকে দানি কারবাহালের সুযোগ-সন্ধানী পাস রোনালদোকে খুঁজে পেলে সহজেই এগিয়ে যায় স্বাগতিকরা।

একে তো প্রতিপক্ষের মাঠ; তারপর এক গোলে পিছিয়ে থাকা। গোল খেয়েই রক্ষণাত্মক হয়ে যায় ভ্যালেন্সিয়া। একের পর এক আক্রমণেও প্রথমার্ধে প্রতিপক্ষের গোল মুখ খুলতে পারেনি রিয়াল।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও ভ্যালেন্সিয়া গোলরক্ষক ডিয়েগো আলভেজের হাতে তুলে দেন রোনালদো। ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার দানি পারিজিও স্বাগতিকদের লুকা মদরিচকে ডি-বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি স্পেশালিষ্ট নামে খ্যাত ডিয়েগো আলভেজ হতাশ করেন সিআরসেভেনকে। এই পেনাল্টি ঠেকিয়ে লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি সেভের অনন্য রেকর্ড গড়েন আলভেজ।

ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে হোঁচট খায় স্বাগতিক রিয়াল। ২৫ গজ দূর থেকে শট নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুকে স্তব্ধ করে দেন দানি পারিজিও।

ম্যাচে কি হোঁচট খাবে রিয়াল? এমন শঙ্কায় স্বাগতিক দর্শকরা যখন কাঁপছে, তখনই মার্সেলোর সেই গোল। বক্সের ডান কোণা দিয়ে মোরাতা তাকে বল ছাড়েন। বল রিসিভ করেই চকিত শটে জালে জড়ান। উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে আবার শীর্ষস্থান ফিরে পেল রিয়াল। ৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট এখন লস ব্লাঙ্কোসদের। রাতের অন্য ম্যাচে বার্সা যদি জয় পায়, তবে ফের দ্বিতীয় স্থানে নেমে যাবে রিয়াল।

Tags: স্প্যানিশ লা লিগা
Previous Post

বিশ্বের যে দশ জায়গায় আপনি কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না

Next Post

মাননীয় শিক্ষামন্ত্রী, এই ব্যবস্থার পরিবর্তন ঘটাবেন কিভাবে?

Next Post

মাননীয় শিক্ষামন্ত্রী, এই ব্যবস্থার পরিবর্তন ঘটাবেন কিভাবে?

নাটোরে কালবৈশাখী ঝড়ে দুজনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT