চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের বার্নাব্যুর ‘ত্রাস’ মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 পূর্বাহ্ন 22, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
মেসি চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ ক্লাসিকো জয়ের পর মেসি

কোন মাঠে গোল করতে বেশি পছন্দ করেন? এমন প্রশ্নের উত্তরে লিওনেল মেসি হয়ত মুচকি হেসেই বলবেন, সান্তিয়াগো বার্নাব্যুতে! কেনইবা নয়। এল ক্লাসিকোতে করা ২৪ গোলের ১৪টিই যে ওই মাঠে করেছেন, সেই মাঠকে অগ্রাধিকারের কোণে রাখা স্বাভাবিকই আর্জেন্টাইন অধিনায়কের জন্য।

রিয়ালের মাঠে যতবারই পা পড়েছে, প্রতিবারই নিজের নামের পাশে একটি করে গোল যোগ করেছেন মেসি। সেই ২০০৯ সালের ২মে থেকে শুরু। সেবার পেপ গার্দিওলার দল ৬-২ গোলে বিধ্বস্ত করে ফেরে রিয়াল মাদ্রিদকে। মেসির পা থেকে এসেছিল ২ গোল।

পরের মৌসুমে আবারও গোল। যে পায়ে সচরাচর শট নেন না, সেই ডান পা দিয়েই লস ব্লাঙ্কোসদের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে বোকা বানান আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

২০১০/১১ মৌসুমে কয়েকদিনের ব্যবধানে দুবার সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে রিয়াল খেলোয়াড়দের ঘোল খাইয়ে ফেরেন মেসি। লিগ ক্লাসিকোতে স্পটকিক থেকে গোল করার পর চ্যাম্পিয়ন্স লিগে স্বাগতিকদের একাধিক রক্ষণসেনানীকে বোকা বানিয়ে বার্নাব্যুর ইতিহাসে অন্যতম সেরা গোলটি করেন এলএম টেন।

পরের মৌসুমেও পেপে ও ক্যাসিয়াসকে বোকা বানিয়ে গোল করেন মেসি। স্প্যানিশ সুপার কোপায় গোল পেয়েছেন ফ্রি-কিক থেকে। ২০১২/১৩ মৌসুমে ডিয়েগো লোপেজকে বোকা বানিয়ে বল জালে জড়ানোটা ছিল সারাজীবন গল্প করে বেড়ানোর মত একটি গোল।

আর গত মৌসুমে এল ক্লাসিকোতে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকটি মেসি পেয়েছেন এই বার্নাব্যুতেই। শেষমুহূর্তে তার গোলেই ৪-৩ ব্যবধানের জয় নিয়ে ফেরে বার্সা। এরপরও অবশ্য লিগ জেতা হয়নি।

শনিবার আবারও বার্নাব্যুতে ফিরছেন ক্লাসিকোয় রাজত্ব করা মেসি। রিয়ালের মাঠে ১৫তম গোলটি শুধু দলকে এগিয়ে নেবেই না, নিজের ট্রফি কেসে আরেকটি পিচিচি ট্রফি যোগ করার পথও অনেকখানি এগিয়ে দেবে কাতালান ভরসাকে।

Tags: এল-ক্লাসিকোলিওনেল মেসি
Previous Post

মিয়ানমারের জেনারেলকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

Next Post

নায়িকা-গায়িকার নাচে ‘গহীন বালুচর’-এর প্রমোশন

Next Post
চ্যানেল আই অনলাইন- গহীন বালুচরের প্রচারণায় নায়িকা-গায়িকা একসঙ্গে

নায়িকা-গায়িকার নাচে 'গহীন বালুচর'-এর প্রমোশন

পাকিস্তানি ক্রিকেটার মাঠে ব্যর্থ, মনোযোগ হারানো. Channel i News - চ্যানেল আই নিউজ

উগান্ডায় খেলতে গিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ‘আক্কেল গুড়ুম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT