চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের ‘বাতিলই’ বুন্দেসলিগার ‘রাজা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2018
in স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ থেকে বাভারিয়ানদের সঙ্গে যোগ দেয়ার পরই নিজের পুরনো খোলস পাল্টে ফেলেন জেমস রদ্রিগেজ। শুরুটা ভাল করলেও বায়ার্ন মিউনিখ থেকে কার্লোস আনচেলোত্তির বিদায়ের আগ পর্যন্ত নিজের আত্মবিশ্বাসটা পুরোপুরি পাচ্ছিলেন না তিনি। কিন্তু ইয়ুপ হেইঙ্কস ডাগআউটে ফেরার পর বিস্ময়কর ফুটবল খেলছেন কলম্বিয়ান সুপারস্টার। আর রিয়ালের ‘ব্রাত্য’ থেকে হয়ে উঠেছেন বুন্দেসলিগার ‘রাজা’।

দুরন্ত গতি আর স্কিলে মুগ্ধ হয়েই তাকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। রদ্রিগেজকে রিয়ালের ভবিষ্যৎ হিসেবেও দেখতে শুরু করেছিলেন অনেকে। কিন্তু এক-দেড় মৌসুম পরই হঠাৎ একাদশে অনিয়মিত হয়ে পড়েন কলম্বিয়ান তারকা। পরে তাকে ধারে বিক্রি করা হয় বায়ার্ন মিউনিখে।

তবে ক্লাব বদলালেও নিজের ফুটবল ধরনটা বদলাননি তিনি। গতি আর স্কিলেও ধার কমেনি রদ্রিগেজের। জিদানের দলে ব্রাত্য হয়ে এখন ‘জার্মান কাইজার’দের হয়ে রীতিমত ফুল ফোটাচ্ছেন।

সবশেষ ১২ ম্যাচে রিয়াল ও মোনাকোর সাবেক এই তারকা গোল করেছেন চারটি, আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ছয়টি। এমন ফুটবল খেলাই তাকে বায়ার্ন মিউনিখে অপরিহার্য করে তুলেছে।

সোমবার মেইনজের বিপক্ষেও দুরন্ত এক গোল করেছেন রদ্রিগেজ। এই গোলের পর মাদ্রিদভিত্তিক স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা কারণ খুঁজছে, কী এমন ফ্যাক্টর যে কলম্বিয়ান তারকাকে এভাবে পাল্টে দিল।

মার্কার বিচারে যেসব ফ্যাক্টর কাজ করছে-
১. ইয়ুপ হেইঙ্কসের বায়ার্নে ফেরা
বর্ষীয়ান এই কোচ ডাগআউটে ফিরে ক্রান্তিকালে থাকা বায়ার্নের জাহাজটাকে ধীরে ধীরে টেনে তুলেছেন ইয়ুপ হেইস্কস। আর প্রথম দিন থেকেই উন্নতি করতে শুরু করেন রদ্রিগেজ। তিনি কোচের সবধরনের সাহায্যই পেয়েছেন, যেটা রিয়ালে থাকতে জিদানের দিক থেকে কখনোই পাননি।

২. খেলার স্বাধীনতা
বায়ার্নে নিজের জন্য এমন একটা জায়গা খুঁজে পেয়েছেন যেখানে তিনি পুরোপুরি স্বাধীনতা নিয়ে খেলতে পারছেন। উইং এবং ফরোয়ার্ডদের পেছনে থেকে বল সাপ্লাইয়ে তিনি যে পারদর্শী সেটাও ভালভাবে দেখাচ্ছেন তিনি। এছাড়া রদ্রিগেজ মাঝমাঠে খুব বিপজ্জনক এবং দ্রুতই গোলের কাছাকাছি হতে পারেন।

মূর্তিকারিগর

৩. সতীর্থরা তাকে মূল্যবান বলে মনে করে
রিয়ালে যেটা হয়নি বায়ার্নে সেটা হচ্ছে। অ্যালিঞ্জে অ্যারেনায় রদ্রিগেজকে সতীর্থরা তাকে মূল্যবান বলে মনে করেন। টমাস মুলার, আর্তুরো ভিদাল এবং জাভি মার্টিনেজ তো খোলাখুলিভাবেই রদ্রিগেজকে দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন। আর এটাই জেমসে বেশি আত্মবিশ্বাস যোগাচ্ছে।

৪. এখানে প্রতিদিন নিজেকে প্রমাণের প্রয়োজন হয় না
হেইস্কসের দলে এখন প্রতিদিনই শুরু একাদশে মাঠে নামছে রদ্রিগেজ। এই ধারাবাহিকতাটা তার জন্য খুবই প্রয়োজনীয় ছিল। তবে একাদশে নিয়মিত হলেও প্রতিদিন নিজেকে প্রমাণ করার তাড়া থাকে না বায়ার্নে।

৫. বায়ার্নে তিনি সুখী
এটা কেউ বলতে পারবে না যে, মাদ্রিদে অসুখী ছিল রদ্রিগেজ। রিয়ালকে অনেক ভালবাসতেন, খুব সহজেই ক্লাবের পরিবেশ এবং সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিলেন। ভাষাগত মিল থাকায় মাদ্রিদে তার জন্য কাজটা আরো সহজ ছিল।

রদ্রিগেজ যখন জার্মানিতে পা রাখেন তখন তার সামনে অনেক চ্যালেঞ্জ। স্পেনের চেয়ে অনেক বেশি ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে জীবন-যাপন পদ্ধতিও কিছুটা ভিন্ন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ভাষা। তবুও এই সব তার উপর প্রভাব ফেলছে না। সবকিছু মানিয়ে নিয়ে এখন মিউনিখে অনেক সুখী রদ্রিগেজ। বায়ার্নের স্প্যানিশ ভাষী খেলোয়াড় গ্রুপের সঙ্গেও বোঝাপড়াটা ভালভাবে সেরে নিয়েছেন।

Tags: বায়ার্ন মিউনিখরদ্রিগেজরিয়াল মাদ্রিদহামেস রদ্রিগেজ
Previous Post

মার্কিন পুঁজিবাজারে দরপতনে বিশ্ববাজারে ধস

Next Post

‘আগে তিনটা জব করতাম, এখন একটা’

Next Post

‘আগে তিনটা জব করতাম, এখন একটা’

মধ্যবর্তিনী

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে সাইফ চন্দন ও নাফা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT