চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের নতুন কোচ হুলেন লোপেতেগি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:24 অপরাহ্ন 12, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

জিনেদিন জিদানের আকস্মিক পদত্যাগের ঘোষণার মতোই আকস্মিকই নতুন কোচের নাম জানাল রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপ শুরুর মাত্র দুদিন আগে স্পেন জাতীয় দলের বর্তমান কোচ হুলেন লোপেতেগিকে জিদানের উত্তরসূরি নিয়োগের কথা জানিয়েছে লস ব্লাঙ্কোসরা। বিশ্বকাপের পরপরই দায়িত্ব নেবেন তিনি। মঙ্গলবার এ ঘোষণা দেয় রিয়াল।

শুক্রবার পর্তুগাল ম্যাচ দিয়ে বিশ্বকাপ ঘরে ফেরানোর মিশন শুরু করবে স্পেন। তার আগে কানাঘুষা চলছিল বিশ্বকাপের পর ইউরো শিরোপা পুনরুদ্ধারের জন্য লা রোজাদের সঙ্গে নতুন চুক্তি করবেন ৫১ বছরের লোপেতেগি। কিন্তু সব হিসাব-নিকাষ উল্টে দিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে গেলেন তিনি।

লোপেতেগির নিয়োগের সংবাদ নিজেদের ওয়েবসাইটে নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। চুক্তি হয়েছে তিন বছরের জন্য। আর দায়িত্ব নেবেন রাশিয়া বিশ্বকাপের পরেই।

রিয়ালে জিদানের উত্তরসূরি হিসাবে অ্যান্টনিও কন্তে, ইয়ুর্গেন ক্লপ, মাউরিসিও পচেত্তিনো, আর্সেন ওয়েঙ্গার, জোয়াকিম লো’র মতো হ্যাভিওয়েটদের নামও শোনা গিয়েছিল।

রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর পর গত ৩১মে আকস্মিকভাবে মাদ্রিদিস্তাদের কোচের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন জিদান।

Tags: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টসহুলেন লোপেতেগি
Previous Post

ফেসবুকে রুমানাদের নিয়ে প্রতারণার জাল

Next Post

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বন্যার কবলে কক্সবাজারের চকরিয়া

Next Post

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বন্যার কবলে কক্সবাজারের চকরিয়া

আদালতে নিজেকে নির্দোষ দাবী করলেন রাহুল গান্ধী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT