চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের নতুন কোচের দৌড়ে এগিয়ে তিনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 06, নভেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

আপদকালীন কোচ হিসেবে শুরুটা মন্দ হয়নি সান্তিয়াগো সোলারির। রিয়াল মাদ্রিদের ভারপ্রাপ্ত কোচের পদবী নিয়েই বুধবার ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হবে এ আর্জেন্টাইনের।

কিন্তু সোলারি যতই ভালো করুন না কেনো, একজন ভারপ্রাপ্ত কোচের সামর্থ্যে মোটেও ভরসা পাচ্ছেন না ফ্লোরেন্তিনো পেরেজ। তাইতো বেনজেমা-বেলদের জন্য একজন গুরুকে গুরুত্ব দিয়েই খুঁজছেন রিয়াল সভাপতি। ইএসপিএন জানাচ্ছে, দৌড়ে সবচেয়ে এগিয়ে মোনাকোর সাবেক কোচ লিওনার্দো জার্দিম।

৪৪ বছর বয়সী জার্দিম আপাতত বেকার। মৌসুমে বাজে শুরুর দায়ে তাকে গত মাসে বরখাস্ত করেছে মোনাকো। ২০১৬-১৭ মৌসুমে তার হাত ধরেই পিএসজির আধিপত্য খর্ব করে লিগ ওয়ান শিরোপা জিতেছিল মোনাকো। একই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতেও উঠেছিল ফ্রেঞ্চ লিগে খেলা দলটি। হালের অন্যতম সেরা ফুটবলার কাইলিয়ান এমবাপেকে ফুটবল বিশ্ব চিনেছিল মোনাকোর জার্সিতেই।

যদিও রিয়ালের কোচ হওয়ার সংক্ষিপ্ত তালিকায় আছেন চেলসির সাবেক কোচ অ্যান্টোনিও কন্তে, টটেনহ্যাম হটস্পার কোচ মউরিসিও পচেত্তনি আর বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজও। আপাতত কোনো দলের দায়িত্বে না থাকায় সেখানে সবার চেয়ে এগিয়ে জার্দিমই। রিয়ালের দায়িত্বশীল এক কর্তার বরাতে ইএসপিএন জানাচ্ছে, মোনাকোসহ স্পোর্টিং সিভি, অলিম্পিয়াকোসের মতো দলের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকায় জার্দিমকেই মনে ধরেছে ফ্লোরেন্তিনো পেরেজের।

অন্যদিকে রিয়াল থেকে বরুশিয়া ডর্টমুন্ডে দুই বছরের জন্য ধারে খেলতে যাওয়া ডিফেন্ডার আশরাফ হাকিমির মতে লস ব্লাঙ্কোসদের স্থায়ী কোচ হওয়ার সমস্ত যোগ্যতা আছে ভারপ্রাপ্ত সোলারিরও। এ ডিফেন্ডার বলেছেন, সোলারি কোচ হিসেবে থেকে গেলে লাভটা হবে খেলোয়াড়দেরই, ‘আমি সোলারিকে ভালোভাবেই জানি। তাকে কোচিং করানোর সুযোগটা দেয়া হলে রিয়ালের জন্যই ভালো হবে। মূল দলকে কোচিং করানোর মতো সমস্ত যোগ্যতাই তার আছে এবং সুযোগ পেলে সেটা প্রমাণও করে ছাড়বেন।’

সোলারি কিন্তু এরইমধ্যে নিজের যোগ্যতার এক ঝলক দেখিয়ে দিয়েছেন। হুলেন লোপেতেগির ছেড়ে যাওয়া ছন্নছাড়া দল নিয়েই কোপা ডেল রেতে মেলিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছেন। পরে ঘরের মাঠে ভ্যালাদোলিদের বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে লা লিগায় হারের বৃত্ত থেকে বের করে এনেছেন রিয়ালকে। চ্যাম্পিয়ন্স লিগেও ভালো করাতে আত্মপ্রত্যয়ী ১৩বারের ইউরোপ সেরা দলটিকে।

Tags: রিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

নির্বাচনে ইসলামী দলগুলোর সহযোগিতা থাকবে: ওবায়দুল কাদের

Next Post

দেখে নিন ফেসবুকে কারা ‘ইগনোর’ করছে আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট

Next Post
ফেসবুক

দেখে নিন ফেসবুকে কারা 'ইগনোর' করছে আপনার ফ্রেন্ড রিকুয়েস্ট

জীবন যাবে, তবু বেগম জিয়াকে মুক্ত করব: মান্না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT