ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ম্যানসিটির বিপক্ষে ১-৪ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। প্রাক-মৌসুমের এই টুর্নামেন্টে রোনালদো না থাকলেও বেল, বেনজেমারা ছিলেন।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই আসরে নিজেদের প্রথম ম্যাচে পেনাল্টি শুট-আউটে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে গিয়েছিল রিয়াল। একই দলের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল ম্যানসিটি।
দুই দল এদিন গোলশূন্য অবস্থায় থেকে বিরতিতে যায়। টানেল থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটের মাথায় ওটামেন্ডির গোলে পিছিয়ে পড়ে রিয়াল। ৭ মিনিট বাদে রাহিম স্টার্লিং ব্যবধান দ্বিগুণ করেন। গোল মিছিলে নাম লেখান ডিফেন্ডার জন স্টোনসও।
ম্যাচের ৬৭ মিনিটের মাথায় দারুণ এক গোল করেন স্টোনস। এরপর ৮২ মিনিটে ব্রাহিম ডিয়াজ স্কোর ৪-০ করেন। ম্যাচের শেষদিকে, ৯০ মিনিটের সময় রিয়ালের হয়ে এক গোল শোধ দেন অস্কার।









