চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে হারিয়ে সেমিফাইনালে অ্যাথলেটিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 04, ফেব্রুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
অ্যাটলেটিকো মাদ্রিদের দুই খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা ডেল রে’র শেষ আটের খেলায় রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অ্যাথলেটিক ক্লাব। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলা অ্যাথলেটিক আলেজান্দ্রো রেমিরোর একমাত্র গোলে সেমির টিকিট নিশ্চিত করে।

বৃহস্পতিবার সান মামেসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে অ্যাথলেটিক ক্লাব।

বল দখলের লড়াই বাদে ম্যাচের প্রায় পুরোটা সময়ই এগিয়ে ছিল অ্যাথলেটিক ক্লাব। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে যাওয়া দলটি নবম মিনিটেই সুযোগ গোলের পেয়ে যায়। কিন্তু দানি গার্সিয়ার শট কর্নারের বিনিময়ে ফেরান থিবো কোর্তোয়া।

ইনজুরির কারণে এ ম্যাচে মাঠে নামতে পারেননি রিয়ালের স্ট্রাইকার করিম বেনজেমা। দারুণ ছন্দে থাকা এ ফরোয়ার্ডকে ছাড়া রিয়ালের আক্রমণভাগ ছিল একদমই নড়বড়ে। প্রথমার্ধে কোনো আক্রমণ শানাতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা।

বিবর্ণ রিয়ালকে দ্বিতীয়ার্ধে আরও চেপে ধরে অ্যাথলেটিক। তবে এবারও ত্রাণকর্তা হিসেবে রিয়ালকে বাঁচিয়ে যাচ্ছিলেন কোর্তোয়া। কিন্তু ৮৯ মিনিটে কোর্তোয়ার দেয়াল ভেদ করেন রেমিরো।

দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামা এ স্প্যানিশ ফরোয়ার্ড ডি-বক্সের ভেতর নাচোকে কাটিয়ে কোনাকুনি শুটে জাল খুঁজে নেন। ৮১ মিনিটে রিয়ালের একমাত্র আক্রমণটি ফিরিয়ে দেন অ্যাথলেটিক গোলরক্ষক। ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এই ম্যাচ হেরে ট্রেবল জয়ের আশা আগেই শেষ হয়ে গেল রিয়ালের। দিনের আরেক কোয়ার্টারে রিয়াল সোসিয়াদাদকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল বেটিস।

Tags: অ্যাথলেটিককোপা ডেল রেকোর্তোয়ারিয়াললিড স্পোর্টস
Previous Post

বরিস জনসন সরকারের শীর্ষ চার সহযোগীর পদত্যাগ

Next Post

অ্যাশেজ বিপর্যয়ের পর ইংলিশ কোচ বরখাস্ত

Next Post
ইংলিশ ক্রিকেট কোচের ছবি, তিনি প্রশিক্ষণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজ বিপর্যয়ের পর ইংলিশ কোচ বরখাস্ত

নাক ঢাকা কোটস মাস্ক পরা নারী, প্রাকৃতিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয়তায় তুঙ্গে শুধু নাক ঢাকা ‘কোস্ক’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT