চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে মুখের উপর ‘না’ বলেছিলেন মেসি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 16, অক্টোবর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি রিয়ালকে মুখের উপর ‘না’ বলছেন, ফুটবল ম্যাচে তার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি একদলে! সম্ভব? ভিডিও গেমস ছাড়া দুজনকে একই দলে খেলানো, এমন কেবল স্বপ্নেই ভাবতে পারেন ফুটবলপ্রেমীরা। ২০১৯-২০ মৌসুমে যখন বার্সা ছাড়তে চাইলেন মেসি, জুভেন্টাসও খানিক চেষ্টা করে দেখেছে, যদি রাজি করানো যায় আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। অল্প চেষ্টাতেই ইতালিয়ান ক্লাবটি বুঝে গেছে, অলীকস্বপ্ন কখনো পূরণ হওয়ার নয়। একসঙ্গে খেলার চেয়ে, একে অন্যের প্রতিদ্বন্দ্বী হতেই বরং বেশি উপভোগ করেন মেসি-রোনালদো।

ফ্লোরেন্তিনো পেরেজ স্বপ্নকে মগজে রেখে দিতে চাননি। একের পর এক তারকা দলে টেনে রিয়াল মাদ্রিদকে নক্ষত্র আলোয় ভরিয়ে তোলা সভাপতি চেয়েছিলেন সান্তিয়াগো বার্নাব্যু ঝলমল করে উঠুক আরও দুই মহাতারকার আলোয়। সেজন্য রোনালদোর পাশে মেসিকে খেলাতে টাকার বস্তা নিয়ে মাঠে নেমেছিলেন রিয়াল সভাপতি।

ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা ডি মারজিও বলছেন, পেপ গার্দিওলার বিদায়ের পর ২০১৩ সালে খানিকটা নড়বড়ে অবস্থায় ছিল বার্সার পারফরম্যান্স। সুযোগে মেসির জন্য ২৫০ মিলিয়ন ইউরোর আকাশছোঁয়া দলবদলের প্রস্তাব দিয়েছিলেন পেরেজ। নিজের লেখা বই ‘গ্র্যান্ড হোটেল কালসিওমেরাকাতো’তে ডি মারজিও লিখেছেন, মেসি রাজি হলেই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হওয়ার অসাধারণ সুযোগ ছিল তার।

ডি মারজিও লিখেছেন, ‘নিজেদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুকে পুনর্গঠন করার জন্য ২৫০ মিলিয়ন ইউরো রেখেছিলেন পেরেজ। সেই টাকা দিয়েই মেসিকে আনতে চেয়েছিলেন।’

‘মেসির উত্তর ছিল বেশ কঠিন। তিনি সোজা বলে দিয়েছিলেন, রিয়ালে যাচ্ছি না। আপনারা শুধু শুধুই সময় নষ্ট করছেন।’

শুধু ডি মারজিও একাই এমন বলেছেন, তা কিন্তু নয়। ২০১৮ সালে ফুটবল লিকসেও বলা হয়েছিল মেসিকে পাওয়ার জন্য একবার জোর চেষ্টা করেছিল রিয়াল, আর্জেন্টাইন ফরোয়ার্ডের ইচ্ছার কারণেই সেটা সম্ভব হয়নি।

শুধু রিয়ালই নয়, মেসির ক্যারিয়ারের শুরু থেকে চেলসি, পিএসজি, ম্যানসিটির মতো ক্লাবগুলো ছয়বারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকার পেছনে ছুটছে। যেকোনো মূল্যে তাকে দলে চান এমন কথা বেশ কয়েকবার বলতে শোনা গেছে ইন্টার মিলান সভাপতি মাসিমো মোরাত্তিকে। বার্সা বাধা হয়ে না দাঁড়ালে হয়ত চলতি মৌসুমে ম্যানসিটির জার্সি গায়েই দেখা যেত এলএম টেনকে।

Tags: বার্সারিয়াল মাদ্রিদরোনালদোলিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

কলকাতায় পুরস্কৃত বাংলাদেশের ‘লটারি’

Next Post

বান্দরবানে সাবেক ইউপি মেম্বারকে গুলি করে হত্যা

Next Post
Silhouette of a hand holding a gun against a red background. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে সাবেক ইউপি মেম্বারকে গুলি করে হত্যা

এক রশিতে দুই জনের ঝুলন্ত মরদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT