চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সৌদি আরবে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘণ্টা কারফিউ

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
9:23 পূর্বাহ্ন 07, এপ্রিল 2020
in আন্তর্জাতিক
A A
Man wearing black mask walking past a large black-and-white portrait. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে সৌদি আরবের ছোট কয়েকটি শহর ছাড়া রিয়াদ, জেদ্দা, দাম্মাম, তাবুকসহ পুরো সৌদি জুড়ে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত গণমাধ্যমকে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। 

সৌদি প্রেস এজেন্সি(এসপিএ)’র বরাত দিয়ে স্থানীয় পত্রিকা ও টেলিভিশনে কারফিউ খবর প্রচার করে যাচ্ছে। জারিকৃত কারফিউর আওতায় রয়েছে- রাজধানী রিয়াদ, বন্দরনগরী জেদ্দা, শিল্পনগরী দাম্মাম, তাবুক, দাহরান, কাতিফ আল- খোবার, হাফুফ এবং তায়েফ প্রদেশ। এরআগে পবিত্র নগরী মক্কা এবং মদিনায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত শহরগুলোতে এবং উল্লেখিত প্রদেশগুলোর সম্পূর্ণ এলাকাতেই ২৪ ঘণ্টা কারফিউ জারি থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া দিনের কোন সময়ে কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না। তবে যারা জরুরি পেশায় যুক্ত রয়েছেন তারা এই কারফিউয়ের আওতার বাইরে থাকবেন।

সূত্র বলছে, সৌদি সরকার রমজান মাসের মধ্যেই বর্তমান করোনাভাইরাস জনিত সমস্যা থেকে বের হতে চাচ্ছে, কারণ সবকিছু ঠিকঠাক থাকলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে জুলাই মাসের শেষ দিকে পালিত হবে পবিত্র হজ। যার কারণে সৌদি সরকারের দেশজুড়ে ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছেন।

সৌদি প্রেস এজেন্সি আরও জানিয়েছে, কারফিউ চলাকালে স্থানীয় এবং প্রবাসী নাগরিকগণ ঘরে অবস্থান করবেন, একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হওয়া যাবে না।

বিশেষ প্রয়োজন ও পেশাগত প্রয়োজনে শুধুমাত্র প্রাপ্তবয়স্করা স্থানীয় সময় সকাল ছয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত নিকটস্থ গ্রোসারি শপ, ফার্মেসি ,ফিলিং স্টেশন, ব্যাংক, সার্ভিস এন্ড মেইনটেনেন্স প্রতিষ্ঠানগুলো, প্লাম্বিং, ইলেকট্রিক, এসি টেকনিশিয়ান প্রতিষ্ঠান, গ্যাস স্টেশন এবং পানি বিষয়ক কোম্পানিগুলোতে যেতে পারবে। কারণ উল্লেখিত প্রতিষ্ঠান ছাড়া সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

গতকাল পর্যন্ত সৌদি আরবে ২৫২৩ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে । সাতজন প্রবাসী বাংলাদেশিসহ করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে ৩৮ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৫১ জন।

Tags: করোনাভাইরাসজেদ্দাদাম্মামরিয়াদসৌদি আরব
Previous Post

করোনাভাইরাস: ব্রিটিশ প্রধানমন্ত্রী আইসিইউতে

Next Post

ঘরে বসেই সিনেমা বানিয়ে ফেললেন বলিউড তারকারা

Next Post
বলিউড তারকারা ঘরে বসে সিনেমা তৈরির প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরে বসেই সিনেমা বানিয়ে ফেললেন বলিউড তারকারা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: রাজশাহীতে নতুন জরুরি নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT