চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিশাদের ৫ উইকেট, খালিদের ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 29, জানুয়ারি 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে উইকেট উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজের আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচে নেমে বাংলাদেশের তরুণদের সামনেই শক্ত প্রতিরোধ গড়তে পারল না ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে আড়াইশ পেরিয়ে গেলেও লেগ স্পিনার রিশাদ হোসেনের সামনে পরীক্ষায় উতরে যেতে পারেনি সফরকারীরা।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রথমদিনে শুরুতে ব্যাটে এসে প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ বিকেলে কোনো উইকেট না হারিয়ে ২৪ রান তুলে দিনশেষ করেছে বিসিবি একাদশ।

সাইফ হাসান ১৫ ও সাদমান ইসলাম ৩ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

সকালের সেশনটা ভালোই ছিল উইন্ডিজের। দ্বিতীয় সেশনে পাঁচ ও শেষ সেশনে বাকি উইকেট তুলে নিয়ে তাদের অলআউট করে দেয় বিসিবি একাদশ।

ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল ৬৭ রানের ওপেনিং জুটি এনে দেন। ১৮ বর্ষী অফস্পিনার শাহাদাত হোসেন ৪৪ রানে থাকা ক্যাম্পবেলকে তৌহিদ হৃদয়ের ক্যাচ বানিয়ে ভাঙেন জুটি।

মধ্যবিরতির পর ফিরে উইন্ডিজ ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল করান খালিদ আহমেদ ও রিশাদ হোসেন। পেসার খালিদ ২১ ওভারে ৪৬ রানে ৩ উইকেট নিয়েছেন।

১৮ বছর বয়সী লেগ স্পিনার রিশাদ হয়ে ওঠেন ভয়ঙ্কর। ২৩.১ ওভারে ৭৫ রান খরচায় ঝুলিতে জমান ৫ উইকেট। শাহাদাতের একটি ছাড়া অন্য উইকেটটি ওপেনার সাইফ হাসান তুলে নিয়েছেন।

অধিনায়ক ব্র্যাথওয়েট সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেছেন। লোয়ার অর্ডারে কাইল মেয়ার্স ৪০, জসুয়া ডি সিলভা ২০ ও আলঝারি যোসেফ ২৫ রান এনে দিলে আড়াইশ পেরোয় সফরকারীরা।

Tags: খালিদপ্রস্তুতি ম্যাচবিসিবি একাদশরিশাদলিড স্পোর্টস
Previous Post

৬৪ পৌরসভায় ভোটগ্রহণ আগামীকাল

Next Post

‘দুই বাংলায় এই ভালোবাসা খুব কম লোকের নসীব হয়েছে’

Next Post
বাংলাদেশি অভিনেতা এক অনুষ্ঠানে কথা বলছেন, পেছনে দর্শকরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দুই বাংলায় এই ভালোবাসা খুব কম লোকের নসীব হয়েছে’

তাইওয়ানের জাতীয় পতাকা ধরে রাখছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ানকে হুমকি দিয়ে চীন বললো, ‘স্বাধীনতা অর্জনের চেষ্টা মানেই যুদ্ধ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT