চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের রূপকথা লেখা হয়নি, সেমিতে আর্সেনাল-ইন্টার মিলান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 পূর্বাহ্ন 17, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ফুটবল ম্যাচে রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে হল না রিয়াল মাদ্রিদের প্রত্যাবর্তনের গল্প লেখা। দ্বিতীয় লেগেও হার। আর্সেনালের কাছে ২-১ গোলে হেরে গেছে। দুই লেগ মিলে ৫-১ গোলে হেরে বিদায় নিতে হল প্রতিযোগিতাটির সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। সেমিফাইনালে ইংলিশ জায়ান্টরা মুখোমুখি হবে লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনের।

লস ব্লাঙ্কোসদের হারিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে উঠেছে গানাররা। ২০০৯ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে সেমিতে খেলেছিল আর্সেনাল। ইংলিশদের দুই গোলের একটি করেছেন বুকায়ো সাকা, অপরটি গ্যাব্রিয়েল মার্টিনেল্লির। রিয়াল মাদ্রিদের একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র।

সেমিতে অপর ম্যাচে ইন্টার মিলান ও বায়ার্ন মিউনিখের দ্বিতীয় লেগের ম্যাচ ২-২ সমতায় শেষ হয়েছে। দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে বায়ার্নের বিপক্ষে জিতে সেমির টিকিট কেটেছে ইতালির দলটি। সেমিতে ইন্টার মিলান খেলবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে।

সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় মিনিটেই চমকে দেন ভিনিসিয়াস জুনিয়র ও কাইলিয়ান এমবাপে। ভিনিসিয়াসের ক্রস থেকে এমবাপে গোল করলেও অফসাইডে বাতিল হয়ে যায়। তিন মিনিট পর বুকায়ো সাকার জোরাল শট রিয়ালের গোলবারের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। দুই মিনিট পর সাকার আরেকটি জোরাল শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন থিবো কোর্ত্তয়া।

তার আগে আর্সেনালের নেয়া প্রথম কর্নার কিকের সময় রাউল আসেনসিও মিকেল মেরিনোকে টেনে ধরেন। পরে ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। সাকার সেই পেনাল্টি ঠেকিয়ে দেন কোর্ত্তয়া। ম্যাচে প্রথমবার আরও এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয় আর্সেনালের, তখন গানারদের উপর চড়াও হয় রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমার্ধের ঠিক মাঝামাঝি সময়ে সুযোগ আসে রিয়ালের, আর্সেনালের ডি বক্সে ডেকলান রাইস এমবাপেকে টেনে ধরায় এবার পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। পাঁচ মিনিট সময় নিয়ে ভিএআর দেখার পর সিদ্ধান্ত আসে অফসাইডের। প্রথমার্ধে দুদল আরও কিছু সুযোগ পেলেও কোনো পক্ষই জালের দেখা পায়নি, গোলশূন্য ড্র’তে বিরতি।

বিরতি থেকে ফিরে ৬৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আর্সেনালেকে। ডি বক্সের ভেতর বল পেয়ে পেনাল্টিতে গোল দিতে না পারা বুকায়ো সাকা বোকা বানান কোর্ত্তয়াকে। ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় আর্সেনাল, দুই লেগে ব্যবধান দাঁড়ায় ৪-০ গোলে। ৬৭ মিনিটে প্রথম গোল করে রিয়াল, আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবার ভুলের সুযোগ নিয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ফলাফল দুই লেগ মিলে হয় ৪-১।

চমকের বাকি তখনও, আক্রমণ পাল্টা আক্রমণ করলেও আর্সেনালের রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পাল্টা আক্রমণে গোল করেন মার্টিনেল্লি। এরপর দুই লেগ মিলে ৫-১ গোলের পরাজয় নিয়ে আসর থেকে বিদায় নিতে হয় চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটিকে।

সেমিফাইনালের অপর ম্যাচে ইন্টার মিলান ২-১ গোলে এগিয়ে থেকে মাঠে নেমেছিল বার্য়ান মিউনিখের বিপক্ষে। সান সিরোতে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেনি মিলান। বায়ার্ন বল দখল, শট সবকিছুতে এগিয়ে থাকলেও মিলানের রক্ষণ ভাঙতে পারেনি। গোলশূন্য ড্র’তে শেষ হয় প্রথমার্ধের খেলা।

বিরতির পর প্রথম গোলের দেখা পায় বায়ার্ন মিউনিখ। ৫২ মিনিটে হ্যারি কেনের গোলে ১-০তে এগিয়ে যায় জার্মান জায়ান্টরা। দুই লেগ মিলে ২-২ সমতায় আসে বাভারিয়ানরা। ৫৮ মিনিটে লৌতারো মার্টিনেজের গোলে আবারও এগিয়ে যায় ইন্টার। ৩-২ ব্যবধানকে তিন মিনিট পর ৪-২ করেন বেঞ্জামিন পাভার্ড। কর্নার থেকে দুর্দান্ত হেডের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইতালিয়ানদের হাতে।

৭৬ মিনিটে ম্যাচে ২-২ সমতা ফেরান বায়ার্নের এরিক ডায়ার। দুই লেগ মিলে তখনও ৪-৩ ব্যবধানে এগিয়ে ইন্টার এবং রোমাঞ্চকর কিছুর আশায় লড়াই। তবে বার্য়ান আর গোল করতে না পারায় ৪-৩ ব্যবধানে জিতে সেমিফাইনাল নিশ্চিত হয় মার্টিনেজের দলের।

Tags: আনচেলত্তিআর্তেতাআর্সেনালচ্যাম্পিয়ন্স লিগরাইসরিয়াল মাদ্রিদ
Previous Post

কবরী নেই চার বছর

Next Post

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

Next Post
পাকিস্তান ও বাংলাদেশের পতাকা একসঙ্গে ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

ইউরোপীয় ইউনিয়নের পতাকা উড়ছে আকাশে, আধুনিক ভবনের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিবাসী প্রত্যাবাসনে বাংলাদেশকে ‘নিরাপদ’ তালিকাভুক্ত করেছে ইইউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT