চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সুশান্তের বাবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 পূর্বাহ্ন 29, জুলাই 2020
in বিনোদন
A A
বাংলাদেশি পরিবারের সঙ্গে এক তরুণী ছবি, ন্যাচারাল ও স্বাভাবিক. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য নতুন মোড় নিল। প্রেমে ফাঁসিয়ে অর্থ আত্মসাৎ করা, সুশান্তের স্টাফ বদলে দেয়া, ওষুধের ওভারডোজ দেয়া, আত্মহত্যায় প্ররোচনা দেয়া সহ আরও অনেকগুলো অভিযোগে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীবনগর থানায় অভিযোগ দায়ের করলেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং।

জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৫০৬ এবং ৩০৬ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। রিয়া ছাড়াও আরও পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

পাটনা পুলিশের চার সদস্যের একটি তদন্তকারী দল মুম্বাই পৌঁছে গেছে। দলটি মুম্বাই পুলিশের কাছ থেকে কেস ডায়েরি এবং অন্যান্য আনুষঙ্গিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে।

ছয় পাতার এজাহারে সুশান্ত সিং রাজপুতের বাবা বলেছেন, রিয়া, তার পরিবার ও বন্ধুরা মিলে সুশান্তের সঙ্গে প্রতারণা করেছেন। তার অর্থ আত্মসাৎ করেছেন, তাকে চাপে রেখেছেন।

তিনি আরও বলেন, সুশান্তকে রিয়া শর্ত জুড়ে দিতেন, সিনেমা করতে হলে নায়িকা হিসেবে তাকেই রাখতে হবে। আর যদি তা না হয়, তাহলে সেই ছবি ফিরিয়ে দিতে হবে।

সুশান্তের বাবা আরও বলেন, সুশান্তকে তার বাড়ি থেকে সরিয়ে নিয়ে একটি ভুতুড়ে বাড়িতে ওঠেন রিয়া। সুশান্ত অদ্ভুত কথা বার্তা বলেন, এমন অভিযোগে সুশান্তকে মানসিক ডাক্তার দেখাতে বলেন রিয়া। সেই অজুহাতে রিয়া পরে সুশান্তকে নিয়ে মুম্বাইয়ের একটি বাড়িতে ওঠেন এবং নিজের পরিচিত এক মানসিক চিকিৎসকের কাছে নিয়ে যান। এরপর চিকিৎসকের সহায়তায় সুশান্তকে ওষুধের অতিরিক্ত ডোজ দিতেন রিয়া। সুশান্ত অসুস্থ হয়ে পড়ায় রিয়া সবাইকে বলে বেড়াতেন, সুশান্তের ডেঙ্গু হয়েছে।

সুশান্তের বাবা অভিযোগে আরও জানান, রিয়া সুশান্তের বিশ্বস্ত কর্মীদেরকে সরিয়ে দিয়েছিলেন। তার বদলে নিজের পরিচিতদের সুশান্তের বাড়িতে নিয়োগ দিয়েছিলেন।

রিয়ার পরিবার সুশান্তের সব কিছু নিয়ন্ত্রণ করা শুরু করেছিল। এমনকি নিজের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা কমে গিয়েছিল সুশান্তের। সুশান্তকে পাটনাতে যেতে দিতেন না রিয়া।

কে কে সিং-এর অভিযোগ, রিয়া সুশান্তের ফোন নম্বর বদলে দিয়েছিলেন। নিজের কাছের বন্ধু স্যামিয়াল মিরান্ডার নামে নেয়া একটি সিম সুশান্তকে ব্যবহার করতে বাধ্য করেছিলেন রিয়া।

কে কে সিং-কে সুশান্ত বেশ কয়েকবার জানিয়েছিলেন যে তাকে কিছু মানুষ নিয়ন্ত্রণ করছে এবং তারা তাকে পাগলা গারদে পাঠিয়ে ছাড়বে।

সুশান্তের বাবা জানান, সুশান্তের একাউন্টের ১৭ কোটি রুপির থেকে ১৫ কোটি রুপি অন্য কয়েকটি একাউন্টে সরিয়ে নেয়া হয়েছে, যেগুলোর কোনোটিই সুশান্তের নয়।

এজহারে আরও বলা হয়, সুশান্ত ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে কেরালায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করছিলেন এবং সেজন্য যায়গা খুঁজছিলেন। কিন্তু রিয়া সেটা জানতে পারেন এবং সুশান্তের মানসিক চিকিৎসা নেয়ার তথ্য মিডিয়ায় জানিয়ে দেয়ার হুমকি দেন। সুশান্তকে ধ্বংস করে দেয়ার হুমকিও দেন রিয়া।

অভিযোগে আরও বলা হয়, সুশান্ত অর্থ আত্মসাতের ব্যাপারে প্রশ্ন করায় ৮ জুন রিয়া সুশান্তের ফ্ল্যাট ছেড়ে বের হয়ে যান। কোনো প্রমাণ যেন না থাকে সেজন্য নিজের সঙ্গে নিয়ে যান ল্যাপটপ, নগদ অর্থ, অলংকার, কার্ড, চিকিৎসা সম্পর্কিত নানা তথ্যের কাগজ।

সুশান্তের প্রাক্তন ম্যানেজার রিয়ার আত্মহত্যার পর সুশান্ত ভয় পাচ্ছিলেন, রিয়া তাকে এই ঘটনায় ফাঁসিয়ে দিতে পারেন। তাই রিয়াকে বেশ অনেকবার ফোন দিয়েছিলেন তিনি, কিন্তু রিয়া তার নাম্বার ব্লক করে দিয়েছিলেন। রিয়াই দিশাকে সুশান্তের ম্যানেজার পদে নিয়োগ দিয়েছিলেন বলে অভিযোগ করেন সুশান্তের বাবা।

গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায় সুশান্তের মৃতদেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। সেই সাথে প্রাথমিক ভাবে ধারণা পাওয়া গিয়েছে ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। তবে সেটি কী কারণে তাই নিয়ে বর্তমানে পুলিশি তদন্ত চলছে।

Tags: আত্মহত্যাকে কে সিংপাটনামামলারিয়া চক্রবর্তীসুশান্ত সিং রাজপুত
Previous Post

সীমিত সংখ্যক হাজী নিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু

Next Post

 রামুতে ট্রাক চাপায় কলেজ শিক্ষকসহ ২ জন নিহত

Next Post
রামুতে ট্রাক চাপায় কলেজ শিক্ষকসহ ২ জন নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

 রামুতে ট্রাক চাপায় কলেজ শিক্ষকসহ ২ জন নিহত

নির্বাচনী বিশ্লেষক একজন পুরুষ, গম্ভীর মুখাবয়ব সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার হলেন অভিনেতা শামসহ ১২ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT