চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
8:20 অপরাহ্ন 07, মার্চ 2021
in প্রবাস সংবাদ
A A
রিয়াদে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রিয়াদে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি।

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শে বিশ্বাস করতেন, বাংলার নির্যাতিত নিপীড়িত মানুষের মুখে উনি যে হাসি ফোটাতে চেয়েছিলেন, যে ক্ষুধা দারিদ্র্য মুক্ত আলোকিত স্বপ্নের সোনার বাংলা গড়তে চেয়েছিলেন, সে লক্ষ্যে এগিয়ে যাওয়াই হবে আমাদের আজকের দিনের সার্থকতা।

শাহরিয়ার আলম বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু মাত্র ৫১ বছর বয়সে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, তাতে তিনি নিরস্ত্র সাধারণ মানুষকে মহান মুক্তিযুদ্ধে উদ্দীপ্ত করেছেন। বঙ্গবন্ধু সেদিন সাড়ে সাত কোটি বাঙালিকে মুক্তির মন্ত্রে দীক্ষিত করে এক কাতারে নিয়ে এসেছিলেন। এজন্য এ ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ হিসেবে আখ্যা দেয়া হয়েছে। ২০১৭ সালে ইউনেস্কো এ ভাষণকে পৃথিবীর গুরুত্বপূর্ণ দালিলিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যা আমাদের জন্য বিরল সম্মান বয়ে এনেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সৌদি আরবের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে এবং এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সৌদি প্রবাসী অভিবাসী বাংলাদেশীদের সহায়তা কামনা করেন। এছাড়া একইসাথে সরকার বিরোধী বিভিন্ন চক্রান্ত ও অপপ্রচার থেকে সাবধান থাকার আহবান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এর আগে দূতাবাসে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) ও জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সকালে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।

Tags: বঙ্গবন্ধুরিয়াদ
Previous Post

যে ভাষণ নিষিদ্ধ ছিলো, আজ তা সারাবিশ্বে স্বীকৃত: প্রধানমন্ত্রী

Next Post

মিয়ানমার সংকট নিয়ে অবশেষে মুখ খুললো চীন

Next Post
চীন মিয়ানমার সংকট নিয়ে মুখ খুলছে, প্রেস ব্রিফিং চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার সংকট নিয়ে অবশেষে মুখ খুললো চীন

বাংলাদেশের একজন রাজনীতিবিদ সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'৭ মার্চের ভাষণে বাঙালির স্বাধীকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT