চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
9:37 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2021
in প্রবাস সংবাদ
A A
বিশ্ব মাতৃভাষা দিবস উপলক্ষে রিয়াদে আনুষ্ঠানিকতা ও স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রিয়াদে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। এরপর রাষ্ট্রদূত দূতাবাস চত্বরে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।  এ সময় দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দূতাবাস সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। এ সময় দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) বলেন, মাতৃভাষা রক্ষার দাবিতে পৃথিবীর ইতিহাসে দিবসটি সংগ্রাম ও ভাষার অধিকার আদায়ের এক উজ্জলতম দৃষ্টান্ত।  আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গকারী রফিক, সালাম, বরকত, জব্বারসহ সকল ভাষা শহীদদের। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার জন্য তাদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত দেশের প্রতিটি স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। স্বাধীনতার পর বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মত বাংলায় ভাষণ দিয়ে তিনি বাংলা ভাষাকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেন।

দূতাবাসের উদ্যোগে সৌদি আরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সৌদি আরবে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিজ নাথালি ফস্তিয়ের, কূটনৈতিক কোরের ডিন ও সৌদি আরবে নিযুক্ত জিবুতির রাষ্ট্রদূত দিয়া এদ্দিন সাইদ বামাখরামা, ভারতের রাষ্ট্রদূত ড. অসাফ সাঈদ ও নেপালের রাষ্ট্রদূত প্রফেসর ড. মাহেন্দ্র প্রসাদ সিং রাজপুত শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রেরণ করেন এবং তাদের বক্তব্যে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রদূতগণ পৃথিবীর বিভিন্ন দেশের মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি ও মাতৃভাষা সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

Tags: মাতৃভাষাশহীদ দিবসসৌদি আরব
Previous Post

এক বাঘাইর মাছের দাম ৬০ হাজার টাকা

Next Post

ভাষা শহীদদের প্রতি যুবলীগের শ্রদ্ধা নিবেদন

Next Post
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে যুবলীগের নেতাকর্মীরা ভাষা শহীদদের স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা শহীদদের প্রতি যুবলীগের শ্রদ্ধা নিবেদন

Bangladeshi and international guests at an event celebrating International Mother Language Day in Th. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT