চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রিভিউয়ে রায় পরিবর্তনের নজির নেই’

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
7:56 পূর্বাহ্ন 01, নভেম্বর 2015
in অন্যান্য, আদালত
A A

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায়ের রিভিউ শুনানি আগামীকাল সোমবার।

গত ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন। ১৮ সেপ্টেম্বর থেকে অবকাশকালীন ছুটি থাকায় বন্ধ ছিল সুপ্রিম কোর্ট। সোমবার শুরু হবে উচ্চ আদালতের নিয়মিত কার্যক্রম।

এর আগে ১৫ অক্টোবর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে রিভিউ শুনানির দিন নির্ধারণের জন্য আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়। আগের দিন সাকা চৌধুরী ও মুজাহিদের পক্ষে আলাদাভাবে রায় রিভিউ আবেদন করেন তাদের আইনজীবীরা।

মৃত্যুদণ্ড চূড়ান্ত রায় রিভিউ সম্পর্কে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার দুজনেই প্রত্যাশা করছেন, মৃত্যুদণ্ড বহাল থাকার কথা।

ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির চ্যানেল আই অনলাইনকে বলেন, পৃথিবীর কোনো দেশেই এমনকি বাংলাদেশেও রিভিউ রায় পরিবর্তনের নজির নেই। এখানে দেখা হয় মুদ্রণ জনিত কোনো ভুল-ক্রুটি হয়েছে কিনা কিংবা দাড়ি কমা সংশোধন।

‘শনিবার ঘন্টা খানেকের ব্যবধানে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তার দুই বন্ধুকে হত্যা চেষ্টা রিভিউয়ের রায়ের এক প্রকারের ভয়ভীতির প্রদর্শন ছাড়া কিছু নয়।’

শাহরিয়ার কবির আরো বলেন, সরকারের উচিত আমাদের বইয়ের প্রকাশক, যারা মুক্ত চিন্তার লেখক তাদের নিরাপত্তা জোরদার করা। হেফাজতে ইসলাম ৮৪ জনের যে তালিকা দিয়েছিল সেই মোতাবেক তারা হত্যযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সরকার এখনো কিছুই করতে পারেনি। কারণ আমাদের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত ইসলামীর লোক রয়েছে।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, রিভিউ এর রায় পরিবর্তনের কোন সুযোগই নেই। বিশ্বে কোনো দেশেই এই আইন প্রচলিত নেই।

ইমরান এইচ সরকার আরো বলেন, মানুষ হত্যা করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না। বাংলার গণ মানুষ তা কখনোই মেনে নিবে না।

গত ১৬ জুন মুজাহিদ ও ২৯ জুলাই সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিল মামলার সংক্ষিপ্তাকারে চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। পরে ৩০ সেপ্টেম্বর তা পূর্ণাঙ্গ আকারে প্রকাশ পায়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে ফাঁসির রায় দেন ট্রাইব্যুনাল-২। আর ২০১৩ সালের ১ অক্টোবর সাকা চৌধুরীকে ফাঁসির রায় দেন ট্রাইব্যুনাল-১।

Tags: যুদ্ধাপরাধের বিচারসাকা-মুজাহিদ
Previous Post

ব্লগার প্রকাশক হত্যার নিন্দায় সারা বিশ্ব

Next Post

বাংলাদেশ তাকিয়ে থাকবে আপিল বিভাগের দিকে

Next Post

বাংলাদেশ তাকিয়ে থাকবে আপিল বিভাগের দিকে

ফাঁসির রায়ই বহাল থাকবে: রাষ্ট্রপক্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT