চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত শুরু

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
9:21 পূর্বাহ্ন 16, মার্চ 2016
in অর্থনীতি
A A

গভর্নরের পদত্যাগ, দুই ডেপুটি গভর্নর বরখাস্তসহ সব কিছুর পরও স্বাভাবিক বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম, এমন দাবী করেছেন ব্যাংকটির মুখপাত্র শুভংকর সাহা। সারা দিন দফায় দফায় গোয়েন্দারা বাজেট ও একাউন্টস এবং তথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর একজন বিশেষ সহকারীও বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা রাজী হাসানের সঙ্গে।

চরম নাটকীয় এক দিন মঙ্গলবার, টানা ৭ বছরের দায়িত্ব পালনের শেষের দিকে রিজার্ভ থেকে টাকা খোয়া যাওয়ার ঘটনার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেন ডক্টর আতিউর রহমান। বিনা মেঘে বজ্রপাতের মতো বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ডক্টর এম আসলাম আলম।

চিত্র: ডক্টর এম আসলাম আলম

নিয়োগের মাত্র ১ মাস ৭ দিনের মাথায় বরখাস্ত হয়েছেন ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। খানিক সময়ের জন্য অন্তবর্তীকালীন গভর্নরের দায়িত্ব পাওয়া আবুল কাশেমও বরখাস্ত হয়েছেন একই সঙ্গে। কেন্দ্রীয় ব্যাংকে একসঙ্গে এতো  ঘটনার পরও  সবকিছু স্বাভাবিক।

চিত্র : নাজনীন সুলতানা ও আবুল কাশেম

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা বলেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের যেসব রুটিন কাজ, সেই সাথে যে স্বাভাবিক কাজ তা স্বাভাবিক গতিতেই চলছে। এতে কোনো বিঘ্ন হচ্ছে না।

রিজার্ভ থেকে টাকা খোয়া যাওয়ার ঘটনার সত্য উদঘাটনে দেশী-বিদেশী সংস্থার তদন্তও চলছে। শুভংকর সাহা বলেন, এফআইআর দায়ের করা হয়েছে। সেই প্রেক্ষিতে এবং যেই বিষয়টা ঘটেছে তার প্রেক্ষিতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা কাজ করছে। সিআইডি দলের কয়েকজন সদস্যও বাংলাদেশ ব্যাংকে এসে বিষয়টা দেখছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করছেন। এখানে আমাদের কোথাও দুর্বলতা ছিলো কিনা?, থাকলে কি দুর্বলতা ছিলো? এবং আমাদের কোন কর্মকর্তারও এই জায়গাটায় সংশ্লিষ্টতা আছে কিনা? সবই দেখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকায় আসছেন গভর্নর পদে নিয়োগ পাওয়া সাবেক অর্থসচিব ফজলে কবীর।

Tags: বাংলাদেশ ব্যাংক
Previous Post

সমঝোতা নিয়ে জাসদের দুই পক্ষের দুই মত

Next Post

রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত শুরু

Next Post

বোলিং ব্যর্থতায় হতাশার শুরু

বোলিং ব্যর্থতায় হতাশার শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT