চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায় হবে শুনে সকাল থেকেই কাঁদছিলেন রাজীবের মা

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
6:22 অপরাহ্ন 01, ডিসেম্বর 2019
in - সেমি লিড, অপরাধ, আদালত
A A

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া-রাজীবের মৃত্যুর ঘটনায় জাবালে নূর পরিবহনের চালকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত রাজীবের পরিবার।

রোববার বিকেলে রায় ঘোষণার পরর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজীবের খালাত ভাই মেহেরাজ উদ্দিন মোবাইল ফোনে চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আজ রায় হবে তা গতকাল পত্রিকায় দেখেছি। আজ রায়ের কথা শুনেছি সাংবাদিকদের মাধ্যমে। রাজীবের মা অসুস্থ থাকায় আমরা আদালতে যেতে পারিনি। তিনি এখন দক্ষিণখান এলাকায় আমার বাসায় রয়েছেন। রায় হবে শুনে আজ সকাল থেকেই তার মা কাঁদছিলেন। এই রায়ে তিনি সন্তুষ্ট হয়েছেন।’

‘‘আমরা বরাবরই বলে আসছিলাম, ঘাতকদের যাতে শাস্তি হয়। এর আগে প্রধানমন্ত্রীর কাছে যখন গিয়েছিলাম আমরা তখনও বলে এসেছি, এই মামলায় আসামিদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।’’

তবে আরেক শিক্ষার্থী দিয়া খানম মিমের বাবা ও মামলার বাদি জাহাঙ্গির আলম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ ওই মামলার রায় দেন। রায়ে জাবালে নূর পরিবহনের দুই গাড়ির দুইজন চালকসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদেরকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান আদালত।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন- দুই চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং তাদের সহকারী কাজী আসাদ। আসাদ পলাতক রয়েছেন।

রায় দিতে গিয়ে বিচারক ইমরুল কায়েশ বলেন, ‘এই মামলাটি দণ্ডবিধির ৩০৪ ধারায় হয়েছে যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। এর চেয়ে বেশি শাস্তি দেয়ার সুযোগ নেই। আপনারা (সাংবাদিক) সংবাদগুলো এমনভাবে প্রচার করবেন যাতে ছাত্রসমাজ ও জনগণের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি না থাকে।’

২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে প্রাণ হারায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)। আহত হয় আরও ১০-১৫ শিক্ষার্থী।

ওই দিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কাজী শরিফুল ইসলাম আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। ২৫শে অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন।

Tags: রাজীব
Previous Post

সংগীতের প্রতি আস্থা ফিরিয়ে আনছে ব্যান্ড ফেস্ট: হাসান

Next Post

বিজয়ের মাসে ‘চলো বঙ্গবন্ধুর জন্মভূমিতে’ শীর্ষক প্যাকেজ ট্যুরের উদ্বোধন

Next Post

বিজয়ের মাসে 'চলো বঙ্গবন্ধুর জন্মভূমিতে’ শীর্ষক প্যাকেজ ট্যুরের উদ্বোধন

নিঃশর্ত ক্ষমা চাইলেন তিনি, হাইকোর্ট বাড়িয়ে দিলেন সহযোগিতার হাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT