চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায়কে কেন্দ্র করে ১১ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার: রিজভী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2018
in রাজনীতি
A A

৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়কে কেন্দ্র করে এ পর্যন্ত সারাদেশে ১১ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন: বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার রায়কে কেন্দ্র করে অন্যায়ভাবে যে সকল নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্ট‌নে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তি‌নি এসব কথা ব‌লেন।

রিজভী বলেন: আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে সরকার তার স্বৈরাচারী ও গণতন্ত্র বিনাশী ইচ্ছা পূরণ করছে। সরকার রাষ্ট্রীয় শক্তিকে আয়ত্ত্বে নিয়ে আলোচনা-সমালোচনা, সমাবেশ-ঘরোয়া বৈঠক এমনকি ধর্মীয় অনুষ্ঠানকে সন্ত্রাসী তান্ডবে স্তব্ধ করে দিচ্ছে। অদক্ষতা, অযোগ্যতা, অহংকারে বছরের পর বছর দেশে আর্থ-সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ও বিচারিক নানামুখী সংকট সৃষ্টি করছে। এই সংকট সৃষ্টির জন্য ষোল আনা দায়ী সরকার ও সরকার প্রধান।

বিএনপির এই নেতা ব‌লেন: গতকাল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারতের জন্য সিলেটে যান। এটি ছিল তার সম্পূর্ণভাবে ব্যক্তিগত সফর, মাজার জিয়ারত-যা ধর্মীয় অনুষ্ঠান। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম জিয়া দেশের যে জেলাতেই যান না কেন, পথিমধ্যে হাজার মানুষ তাকে অভ্যর্থনা জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, এটাই স্বাভাবিক। কিন্তু তার সিলেট যাবার পথে অভ্যর্থনা জানাতে অপেক্ষমাণ বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর আইন শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় অঙ্গসংগঠনের যৌথ আক্রমণে এক বিভীষিকাময় পরিস্থিতির সূচনা হয়। সরকারী বাহিনীগুলোর আক্রমণে বিএনপি নেতাকর্মীদের ক্ষতবিক্ষত করা হয়, মৃত্যু ভয়ে ঊর্ধ্বশ্বাসে কেউ পালিয়ে বাঁচার চেষ্টা করলে তাকে টেনে হিঁচড়ে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয়।

‘এই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্রের নমুনা। আওয়ামী লীগ গণতন্ত্রকে কঙ্কালে পরিণত করেছে। গণতন্ত্রশূন্য দেশে প্রতিযোগিতামূলক নির্বাচনকে আটকিয়ে রাখতেই পুলিশকে ক্ষমতাবান করা হয়েছে। আর পুলিশ অত্যন্ত নিষ্ঠার সাথে সরকারের নিষ্ঠুর শাসনের সঙ্গী হিসেবে অমানবিক নিপীড়ন যন্ত্রে পরিণত হয়েছে’, বলেন রিজভী।

এটি কোন বিচ্ছিন্ন নৃশংসতা নয় দাবি করে রিজভী বলেন: ৮ ফেব্রুয়ারি সরকার প্রধানের ইচ্ছা পূরণ নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী বেপরোয়া উন্মত্ততায় বিএনপির ওপর ঝাঁপিয়ে পড়ছে।

সরকার রায় নির্ধারণ করে রেখেছে বলেই প্রতিক্রিয়ার অজানা আতঙ্কে বিএনপি নেতাকর্মীদের ওপর বুলডোজার চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

Tags: খালেদা জিয়াগ্রেপ্তারবিএনপিরিজভী
Previous Post

এবার স্মার্টগ্লাস আনছে ইন্টেল

Next Post

মানবতাবিরোধী অপরাধ: নোয়াখালীর ৪ জনের রায় যেকোন দিন

Next Post

মানবতাবিরোধী অপরাধ: নোয়াখালীর ৪ জনের রায় যেকোন দিন

হৃতিক

হৃতিকের এ কী হাল!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT