চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহুল-পূজারার রেকর্ডে কোণঠাসা লঙ্কানরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 03, আগস্ট 2017
in স্পোর্টস
A A

গলের পর কলম্বোতেও একই চিত্র। টেস্টের প্রথম দিন থেকেই শ্রীলঙ্কাকে চেপে ধরেছে ভারত। লোকেশ রাহুল এবং চেতেশ্বর পূজারার ডাবল রেকর্ডে শুরুতেই কোণঠাসা লঙ্কানরা। দিনশেষে ৩ উইকেট হারিয়ে ৩৪৪ রান তুলেছে বিরাট কোহলির দল।

এদিন টেস্ট ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নেমেছেন চেতেশ্বর পূজারা। মাইলফলকের দিনে ব্যাটিংয়ে নেমেই আরেকটি মাইলফলক গড়েছেন এই ভারতীয় ক্রিকেটার। ভারতের হয়ে তৃতীয় দ্রুততম ৪ হাজার রানের মাইলফলক গড়েন পূজারা।

বৃহস্পতিবার কলম্বো টেস্টের প্রথমদিনে ব্যাটিংয়ে নামার সময় ৪ হাজার রান থেকে ৩৪ রান দূরে ছিলেন পূজারা। ইনিংসের ৪২তম ওভারে থার্ডম্যানে বল ঠেলে দিয়ে দুই রান নেয়ার পথে চার হাজারি ল্যান্ডমার্কে পৌঁছান।

ভারতের হয়ে সবচেয়ে কম ৭৯ ইনিংসে চার হাজার রানের মাইলফলক গড়েছিলেন বীরেন্দ্রর শেবাগ। কিংবদন্তি সুনীল গাভাস্কারকে খেলতে হয় ৮১ ইনিংস। অন্যদিকে ৮৪তম ইনিংসে এই মাইলফলকে পৌঁছালেন পূজারা। তার সমান ৮৪ ইনিংস লেগেছিল রাহুল দ্রাবিড়েরও। সবচেয়ে কম ইনিংসে চার হাজারির রেকর্ডটি অবশ্য অস্ট্রেলিয়ান গ্রেট স্যার ডন ব্র্যাডম্যানের। তিনি করেছিলেন মাত্র ৪৮ ইনিংসে।

এদিন টানা পাঁচটি হাফসেঞ্চুরি করার কীর্তিও গড়েছেন পূজারা। সেই সঙ্গে সবশেষ চার টেস্টে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন পশ্চিমবঙ্গের এই ক্রিকেটার। সব মিলে ক্যারিয়ারের ১৩ সেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন ১২৮ রানে। গল টেস্টেও ১৫৩ রান করেছিলেন পূজারা।

পূজারার দিনে মাইলফলক ছুঁয়েছেন লোকেশ রাহুলও। টানা ষষ্ঠ হাফসেঞ্চুরি তুলে নিয়ে দেশিয় রেকর্ড গড়েছেন। ইনজুরির কারণে প্রথম টেস্ট খেলতে না পারা রাহুল ৫৭ রান করে রানআউটের খাড়ায় কাটা পড়েন।

লোকেশের আগে ১৯৭৭-৭৮ মৌসুমে টানা ছয়টি হাফসেঞ্চুরি করেছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। তার ২০ বছর পর (১৯৯৭-৯৮) টানা ছয়টি হাফসেঞ্চুরি করেন রাহুল দ্রাবিড়।

বিশ্বের পাঁচজন ক্রিকেটার আছেন যারা টানা সাতটি হাফসেঞ্চুরি করেছেন। তারা- ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস ও শিবনারায়ণ চন্দরপল, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স।

ভারতের আউট হওয়া অন্য দুই ব্যাটসম্যানের মধ্যে শেখর ধাওয়ান করেছেন ৩৫ ও অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে আসে মাত্র ১৩ রান। আজিঙ্কা রাহানে অপরাজিত আছেন ১০৩ রানে।

Previous Post

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ৬০০ কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

Next Post

‘এসেছি গলওয়ে মেয়েদের দেখতে’

Next Post
গলওয়ে গার্লের সঙ্গে প্রিয়তি

‘এসেছি গলওয়ে মেয়েদের দেখতে’

বিমান সংঘর্ষ

রানওয়েতে মুখোমুখি দুই বিমান, পাখা ভেঙে এড়াল সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT