চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তায় মাস্তানি করা ব্যক্তি ঢাবির শিক্ষক নয়

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
5:40 অপরাহ্ন 17, জুন 2017
in বাংলাদেশ
A A

শুক্রবার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক’ পরিচয়ে পঞ্চাশোর্ধ একজন ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার এবং তাকে পা ধরে মাফ চাওয়ানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। কিন্তু চ্যানেল আই অনলাইনের অনুসন্ধানে জানা যায়, সেই ব্যক্তি আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন।

ভিডিওর সূত্র ধরে দেখা যায়, নিজেকে ‘ঢাবির শিক্ষক’ দাবি করা রিয়াদ তানসেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তার সঙ্গে উক্ত ভিডিওর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করে নিজেকে ভিডিওর ব্যক্তি নন বলে দাবি করেন।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি হয়তো আমার মতো দেখতে, কিন্তু আমি নই। বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রতকর অবস্থায় আছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ হোসেন এ বিষয়ে বলেন, ভিডিওটি আমি এখনও দেখিনি। তবে কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে এভাবে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করতে চায় তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

‘আর তদন্তে যদি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রমাণিত হন তবে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শুক্রবার রাতে নিউমার্কেট এলাকায় ওই যুবকের গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্টিকার লাগানো ছিল। এই স্টিকার শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদনের ভিত্তিতে রেজিস্ট্রারের কার্যালয় থেকে ইস্যু করা হয়।

রিয়াদ তানসেনের সদ্য কেনা গাড়ি

এ বিষয়ে  প্রক্টর আমজাদ হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারের ফটোকপি এবং ফটোশপের মাধ্যমে তৈরি করা ভুয়া স্টিকার অনেক অপরাধীরা ব্যবহার করে থাকে। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।

ভিডিওতে একটি কালো রঙের গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো দেয়া স্টিকার দেখা যায়। স্টিকারটি আসল নাকি ফটোকপি তা নিয়েও রয়েছে প্রশ্ন।

ধারণা করা হচ্ছে, রিয়াদ তার সদ্য কেনা গাড়িটি নিয়ে রাস্তায় বের হওয়ার পর ওই বাকবিতণ্ডায় জড়ান।

এমন সন্দেহজনক স্টিকারযুক্ত কোন গাড়ি দেখলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা এবং এসব বিষয়ে সঠিক তথ্য না জেনে তাদেরকে ঢাবির শিক্ষক পরিচয় দিয়ে সংবাদ প্রকাশের বিষয়ে সংবাদমাধ্যমকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

প্রচারিত ভিডিওটিতে  দেখা যায়, পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির শার্টের কলার ধরে অশ্রাব্য ভাষায় গালাগাল করছেন কালো পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি।

এসময় নিজেকে মাস্তান বলেও হুমকি ওই ব্যক্তি। একপর্যায়ে পঞ্চাশোর্ধ বয়সী ব্যক্তিকে পায়ে ধরে মাফ চাওয়ায় ওই  পাঞ্জাবি পরা ওই ব্যক্তি।

এরপর ভিডিওটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তীব্র নিন্দার ঝড় তোলে। অনেকে বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেয়ারও দাবি তোলেন।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

ভেঙে গেছে দিলীপ কুমারের বাবার বাড়ি

Next Post

সহায়ক সরকারের নামে খালেদা জিয়া সাহায্যকারী চাইছে: ইনু

Next Post
২০১৯ নির্বাচন

সহায়ক সরকারের নামে খালেদা জিয়া সাহায্যকারী চাইছে: ইনু

ওয়েবসাইট হ্যাক

আইসিটি ডিভিশনের ওয়েবসাইট পুনরুদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT