চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাসুলির সেঞ্চুরির পরও সৌম্যদের সামনে সহজ লক্ষ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 21, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ২২৯ রানে লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারউইশ রাসুলির অসাধারণ সেঞ্চুরির (১১৪) পরও বড় সংগ্রহ পায়নি আফগানরা। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছে ২২৮ রান।

বৃহস্পতিবার বোলিংয়ে দারুণ শুরু পায় বাংলাদেশ। ৭৩ রানে আফগানদের ৫ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। বিপর্যয় থেকে দলকে সম্মানজনক সংগ্রহে নিয়ে যান মিডলঅর্ডার ব্যাটসম্যান রাসুলি। ১৯ বছরের এ তরুণ ১২৮ বলে ৭টি করে চার-ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন শেষ ওভারে।

মিরপুরের ২২ গজে এ ডানহাতি ব্যাটসম্যানকে দারুণ সঙ্গ দেন ওয়াহেদুল্লাহ শাফাক (৩৪) ও তারিক স্তানিকজাই (৩৩)। পঞ্চাশোর্ধ্ব দুটি জুটিতে হালে পানি পায় আফগান ইমার্জিং দল।

হাসান মাহমুদ ও সৌম্য সরকার নেন ৩টি করে উইকেট। তানভির ইসলাম নেন দুটি উইকেট।

বুধবার প্রথম সেমিফাইনালে ভারতকে ৩ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। শনিবারের ফাইনাল নিশ্চিত করতে সৌম্য-নাঈমদের করতে হবে ২২৯ রান।

Tags: ইমার্জিং এশিয়া কাপইমার্জিং এশিয়া কাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

আজও জেলায় জেলায় বাস চলাচল বন্ধ

Next Post

সিরিয়ার শরণার্থী ক্যাম্পে শিশুদের জন্য ‘সিসিম স্ট্রিট’

Next Post

সিরিয়ার শরণার্থী ক্যাম্পে শিশুদের জন্য 'সিসিম স্ট্রিট'

ফাইল ছবি

গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে একটি গোষ্ঠী: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT