চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় সম্মাননায় চিরনিদ্রায় শায়িত ফরিদ আলী

শাকের আদনান by শাকের আদনান
8:04 অপরাহ্ন 23, আগস্ট 2016
in বিনোদন
A A

মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট অভিনেতা ফরিদ আলীকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। গুণী এ অভিনেতাকে জানানো হয়েছে রাষ্ট্রীয় সম্মাননা।

রাজধানীর ঠাটারীবাজারে প্রথম নামাজে জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।

ফরিদ আলীর স্ত্রী জানান, সংসারের প্রতি সব সময় কর্তব্য পরায়ন ছিলেন তিনি।

বড় ছেলে শুভ বলেন, এলাকার যেকোনো মানুষের বিপদ আপদে ছুটে যেতেন ফরিদ আলী।

চ্যানেল আই ভবনে তার স্মরণে খোলা হয় শোক বই। বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাযা হয় তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গণে।

জানাযায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, তাঁর শারিরিক উপস্থিতি না থাকলেও কর্মে তিনি চিরকাল বেঁচে থাকবেন মানুষের অন্তরের মনিকোঠায়।

অভিনেতা খায়রুল আলম সবুজ বলেন, যে যায় তার জায়গা কখনো পূরণ হয় না।ফরিদ আলী ছিলেন সম্পূর্ণ একজন ইউনিক, আলাদা মানুষ।

অভিনেতা শংকর সাওজাল বলেন, ফরিদ আলীর কর্ম এবং চিন্তা যেন আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি।

এফডিসিতে তৃতীয় জানাযা শেষে ফরিদ আলীকে বনানী কবরস্থানে বাবার কবরে দাফন করা হয়।

বাংলাদেশ টেলিভিশনের প্রথম হাসির নাটক ‘ত্রি-রত্ন’র অভিনয় শিল্পী ও তৃতীয় নাটকের নাট্যকার ছিলেন ফরিদ আলী। ‘কনে দেখার’ মাধ্যমে ১৯৬২ সালে মঞ্চে ও ‘একতলা দোতলা’ নাটকের মাধ্যমে ১৯৬৪ সালে টিভিতে যাত্রা শুরু হয় তার। ফরিদ আলীর লেখা প্রথম টিভি নাটক ‘নবজন্ম’।

এরপর ১৯৬৬ সালে ‘ধারাপাত’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক । সংগ্রাম, গুন্ডা, রংবাজ, ঘুড্ডি, তিতাস একটি নদীর নামসহ অসংখ্য চলচ্চিত্রে হাস্যরসাত্মক অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন তিনি। ‘টাকা দেন দুবাই যাবো, বাংলাদেশে থাকবো না’ তার এ সংলাপ জনপ্রিয় হয় দর্শকদের কাছে।

২২ আগস্ট সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ফরিদ আলী। তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর।

Tags: ফরিদ আলী
Previous Post

দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে পিকেএসএফে কর্মশালা অনুষ্ঠিত

Next Post

বিরলপ্রজ কবি শহীদ কাদরীর অবস্থার উন্নতি

Next Post

বিরলপ্রজ কবি শহীদ কাদরীর অবস্থার উন্নতি

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT