চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেলেন নৌপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 23, জুলাই 2021
in বাংলাদেশ
A A
নৌবাহিনী প্রধানের আনুষ্ঠানিক ছবি, বাংলাদেশ নৌবাহিনী ইউনিফর্মে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

আজ শুক্রবার ঢাকা ছাড়ার সময় নৌপ্রধানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

শুক্রবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাশিয়া সফরকালে নৌপ্রধান আগামী ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য ৫ম মেইন নেভাল প্যারেড এ অংশগ্রহণ করবেন। এসময় নৌপ্রধান উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত-বিনিময় করবেন। পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়া নৌপ্রধান দেশটির নৌজাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। উল্লেখ্য, রাষ্ট্রীয় সফর শেষে নৌপ্রধান আগামী ৩০ দেশে ফিরবেন।

Tags: আইএসপিআরনৌপ্রধান
Previous Post

ঠাকুরগাঁওয়ে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

কন্যা শিশুকে বাঁচিয়ে মায়ের মৃত্যু

Next Post
একজন নারী কন্যা শিশুকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কন্যা শিশুকে বাঁচিয়ে মায়ের মৃত্যু

বাংলাদেশে করোনার টিকা নেওয়ার জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজও ১৬৬ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT