চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করুন: রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 08, নভেম্বর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক ও মানবিক সমর্থন অব্যাহত রাখতে আবারও বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

মঙ্গলবার রাতে বঙ্গভবনে এক নৈশভোজে দেয়া ভাষণে তিনি বলেন, ‘আমাদের সরকার মানবিক কারণে ১০ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এতে বাংলাদেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ও বিদায়ী সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।

আব্দুল হামিদ মিয়ানমারে রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসন কামনা করেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ দফা প্রস্তাব ও কফি আনান কমিশনের সুপারিশের ভিত্তিতে রোহিঙ্গাদের নিরাপদ ও যথাযথ মর্যাদা সহকারে মিয়ানমারে অবস্থান কামনা করেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ সিপিএ সম্মেলন উপলক্ষে রাজধানীতে অবস্থানরত ১৪৪টি দেশের জাতীয় এবং ৪৪টি দেশের প্রাদেশিক সংসদের ৫৫০ জন প্রতিনিধির সম্মানে বঙ্গভবনে নৈশভোজের আয়োজন করেন। ৮ দিনব্যাপী ৬৩তম সিপিএ সম্মেলন উপলক্ষে বর্তমানে তারা ঢাকা অবস্থান করছেন। মোট ৫২টি দেশ সিপিএ’র সদস্য।

রাষ্ট্রপতি হামিদ নাগরিকত্বসহ সকল অধিকার থেকে বঞ্চিত মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলমানদের রক্ষায় দ্ব্যর্থহীনভাবে সিপিএ নেতাদের মনোযোগ আকর্ষণ করেন।রাষ্ট্রপতি আব্দুল হামিদ-সিপিএ

দেশের অগ্রগতি প্রসঙ্গে রাষ্ট্রপতি হামিদ বলেন, দারিদ্র্য বিমোচন, প্রবৃদ্ধি ও উন্নয়ন এবং নারী ক্ষমতায়নসহ জনগণের আর্থ-সামাজিক মুক্তি অর্জনের মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‘আমরা মনে করি, উন্নয়ন অংশীদার হিসেবে কমনওয়েলথ সদস্য দেশগুলো আমাদের সঙ্গে থাকবে। ঢাকা কমনওয়েলথ পরিবারের সঙ্গে এক সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ,’ বলেন তিনি।

রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন, তিনি ১৯৭২ সালে বাংলাদেশকে কমনওয়েলথের অন্তর্ভুক্ত করেন। ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনের পর বাংলাদেশ সিপিএ সদস্যপদ লাভ করে। স্বাধীনতার পর বাংলাদেশ সিপিএসহ কমনওয়েলথের সঙ্গে ঘনিষ্টভাবে যুক্ত রয়েছে।

Tags: সিপিএ
Previous Post

ফোকফেস্টে না এলেও নতুন গান নিয়ে অর্ক

Next Post

ইন্টারনেটে শিশু কিশোরঃ ভীতি নয়, বন্ধু হতে চেষ্টা করুন

Next Post
বাচ্চাদের সঙ্গে মা ও দিদি কম্পিউটার দেখছেন, বাংলাদেশি পরিবারের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেটে শিশু কিশোরঃ ভীতি নয়, বন্ধু হতে চেষ্টা করুন

শিক্ষার্থীরা ছাদকৃষি প্রকল্পে অংশগ্রহণ করছে নারায়ণগঞ্জে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে ছাদকৃষি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT