চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বৃহস্পতিবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 পূর্বাহ্ন 25, জানুয়ারি 2018
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসি কেএম নুরুল হুদা

দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে কোনো একদিন ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সিইসি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান।

সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদপূর্তির ৯০ থেকে ৬০ দিন আগে নির্বাচন করার বিধান আছে। এ কারণে ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩শ’ ৫০ জন সংসদ সদস্য।

রাষ্ট্রপতি পদে নির্বাচন করার জন্য প্রার্থীর পক্ষে দু’জন এমপিকে সমর্থক এবং প্রস্তাবক হতে হয়। নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে বিকেলে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার।

সেসময় প্রশ্নের উত্তরে ঢাকা উত্তর ও দক্ষিণের ৩৬টি ওয়ার্ডের নির্বাচন এবং উত্তরের মেয়র পদে উপ-নির্বাচন না হওয়া প্রসঙ্গে  প্রধান নির্বাচন কমিশনার বলেন, আদালতের নির্দেশনার কারণে নির্বাচন নির্বাচন স্থগিত করা হয়েছে।

তবে বিএনপি’র অভিযোগ প্রত্যাখান করে সিইিসি বলেছেন, মেয়র পদের উপনির্বাচন না হওয়া ইসির ব্যর্থতায় নয়, আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত হয়েছে।

বছর জুড়ে যত নির্বাচনই থাকুক না কেন ৩০ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে বলে জানিয়েছেন সিইসি।

Tags: ২১তম রাষ্ট্রপতিতফসিলনির্বাচনপ্রধান নির্বাচন কমিশনার
Previous Post

অতিরিক্ত হাসিতে মৃত্যু ঘটতে পারে যেভাবে

Next Post

‘জিদানের ভুলে’ কোপা থেকে বাদ রিয়াল

Next Post

‘জিদানের ভুলে’ কোপা থেকে বাদ রিয়াল

শরীয়তপুরে শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটে পাঠদান বিঘ্নিত

শরীয়তপুরে শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকটে পাঠদান বিঘ্নিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT