চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির সাক্ষাত চান বি চৌধুরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 06, নভেম্বর 2018
in রাজনীতি
A A
বদরুদ্দোজা চৌধুরী-রাষ্ট্রপতির সাক্ষাত

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সাক্ষাত চেয়ে তার বরাবর চিঠি দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

এ জন্য মঙ্গলবার সকালে ৭ নভেম্বরের মধ্যে রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে তার পক্ষ থেকে চিঠি নিয়ে বঙ্গভবনে গেছেন সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করতেই এই চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছে বিকল্পধারা।

এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে প্রতিনিধি দল নিয়ে আলোচনা করতে ৯ নভেম্বরের মধ্যে সময় চেয়ে প্রধান নির্বাচন কমিশন কে এম নুরুল হুদা বরাবর চিঠি দিয়েছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান।

এ চিঠিটিও ওমর ফারুক পৌঁছে দেন।

গত ২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে সংলাপ করে যুক্তফ্রন্ট।

সংলাপ সফল হয়েছে জানিয়ে ওই সময় বি চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমরা ভোট যেন নিরপেক্ষ হয় তার দাবি জানিয়েছি। নিরপেক্ষ আচরণ করলে এই সরকারের অধীনে নির্বাচনে যেতে আমাদের আপত্তি নেই।’

তিনি আরো বলেন: ‘আমরা নির্বাচনে লেভেল প্লেয়িং এর কথা তুলে ধরেছি। নির্বাচনের সময় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি চাকরিজীবীদের নির্বাচন কমিশনের অধীনে নিতে হবে। নির্বাচন কমিশন সরকারের অধীনে থাকাতে পারবে না। থাকবে প্রেসিডেন্টের অধীনে। আমাদের দাবিগুলোতে যুক্তি আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।’

ইভিএমের বিষয়ে নির্বাচন কমিশন এবং ভোটাররা অভ্যস্ত নয় – সংলাপে এ বিষয়টি প্রধানমন্ত্রীকে বলেন যুক্তফ্রন্ট প্রতিনিধি দল। ‘এ ব্যাপারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন বলে অাশ্বাস দিয়েছেন,’ বলেছিলেন বিকল্পধারা প্রধান।

Tags: বদরুদ্দোজা চৌধুরীবিকল্পধারাবিকল্পধারা বাংলাদেশযুক্তফ্রন্টসংলাপসেমি লিড
Previous Post

তফসিল ও নির্বাচন পেছানো নিয়ে যা বললেন সিইসি

Next Post

ধৈর্যের পরীক্ষায় ‘ফেল’ টপঅর্ডার

Next Post

ধৈর্যের পরীক্ষায় ‘ফেল’ টপঅর্ডার

বিয়ে, হেলিকপ্টার, তারপর সবকিছু শেষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT