চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির সঙ্গে সোমবার সাক্ষাত করবে সার্চ কমিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:43 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2017
in রাজনীতি
A A

নতুন নির্বাচন কমিশনের জন্য ১০ জনের নাম সুপারিশ করতে আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবে সার্চ কমিটি। এর আগে বিকালে চূড়ান্ত নামের তালিকা প্রস্তুত করতে জাজেস লাউঞ্জে বৈঠকে বসবেন সার্চ কমিটির সদস্যরা।

সোমবারের বৈঠকে প্রস্তাবিত তালিকা থেকে ১০ জনের নাম চূড়ান্ত করার এবং এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময়ের  বিষয়টি নিশ্চিত করেছেন সার্চ কমিটির সদস্যল মহাহিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ।

রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত এবং চেয়ার হারাবার ভয় না থাকা সাহসী মানুষদেরই নির্বাচন কমিশনে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে সার্চ কমিটি। সরকারের প্রভাবমুক্ত হয়েই সার্চ কমিটি ইসি পুনর্গঠন করবে বলে জানিয়েছেন সার্চ কমিটির মুখপাত্র মন্ত্রিপরিষদ সচিব।

কোনো পক্ষের এজেন্ডা বাস্তবায়ন এর জন্য সার্চ কমিটি কাজ করছে না বলে জানিয়েছেন কমিটির সদস্য মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ। প্রয়োজনে সার্চ কমিটিও নাম প্রস্তাব করবে বলে জানিয়েছেন তিনি।

সবার কাছে গ্রহণযোগ্য ইসি নিয়োগে দেশের বিশিষ্ট নাগরিকদের নিয়ে ইতোমধ্যে ২ দফা বৈঠক করেছে কমিটি।

যোগ্যতার মানদণ্ডে কারা আসবেন, আর যোগ্যতার মানদণ্ডটা কি সে বিষয়ে স্পষ্ট করে কথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, বিশিষ্ট নাগরিকদের পরামর্শকে গুরুত্ব দিয়ে ৭০ বছরের উর্ধ্বে কাউকে নিয়োগ দেয়া হবেনা।

তবে ছাত্র জীবনে রাজনীতি করলেও পরে যাদের কর্মকাণ্ডে দলীয় প্রভাব পড়েনি, সেই সব ব্যক্তিদের নিয়েই ইসি গঠন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সার্চ কমিটির এই সদস্য আরো বলেন, সরকারের প্রভাবমুক্ত হয়ে আগামীর জন্য এমন নির্বাচন কমিশন গঠন করা হবে, যারা রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত হয়ে প্রশাসন আর আইন শৃংঙ্খলা বাহিনীকে সঠিক নির্দেশনা দিতে পারবেন। নিজেদের যোগ্যতার পরিচয় দিতে পারবেন।

দলগুলোর দেয়া তালিকায় থাকা বির্তকমুক্ত নাম সার্চ কমিটি প্রস্তাব করবে বলেও জানিয়েছেন তিনি।

Tags: নির্বাচন কমিশন পুনর্গঠনরাষ্ট্রপতি-সার্চ কমিটিসার্চ কমিটি
Previous Post

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে বিএনপির শোক

Next Post

যুদ্ধাপরাধীর শাস্তি দাবিতে যে গণজাগরণ তা ছড়িয়ে পড়ুক সব ইস্যুতে

Next Post

যুদ্ধাপরাধীর শাস্তি দাবিতে যে গণজাগরণ তা ছড়িয়ে পড়ুক সব ইস্যুতে

যে চেতনা নিয়ে গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল তা অনেকটাই সফল হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT