চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির সংলাপে বিএনপির জন্য সময় নির্ধারণ

তারিকুল ইসলাম মাসুম by তারিকুল ইসলাম মাসুম
9:32 অপরাহ্ন 05, জানুয়ারি 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের চলমান সংলাপে অংশগ্রহণ করতে বিএনপি অস্বীকৃতি জানিয়ে আসলেও তাদের জন্য সংলাপের দিন ও সময় নির্ধারণ করেছে বঙ্গভবন।

বিএনপির জন্য আগামী ১২ জানুয়ারী বিকেল ৪টায় সংলাপের ক্ষণ রেখে সময়সূচি দিয়েছে বঙ্গভবন। বিএনপি ছাড়াও আরো ২৭টি দলের তালিকা রয়েছে ওই সূচিতে।

গত বছরের ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া সংলাপে এখন পর্যন্ত ১২টি রাজনৈতিক রাষ্ট্রপতির সাথে আলোচনায় অংশ নিয়েছে।

এই সংলাপে অংশ নেওয়া বেশিরভাগ দলই নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে সংবিধান অনুযায়ী আইন করার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশন পুনর্গঠনে কিছু নাম প্রস্তাব করেছে।

আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে সর্বশেষ সংলাপে পৃথকভাবে অংশ নিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। নির্বাচন কমিশন গঠনে তারাও আইন করার প্রস্তাব দিয়েছে। জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের হাতে বড় ৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব রাখার পক্ষে মত তাদের। তাদের মতে, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার কোনো স্থায়ী সমাধান নয়।

রাষ্ট্রপতির সঙ্গে আজকের সংলাপে ইসলামী ফ্রন্ট জানায়, নির্বাচনকালীন ইসি’র অধীনে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয় থাকবে। এছাড়া নির্বাচন কমিশন গঠনে ৫ জন বিশিষ্ট ব্যক্তির নাম প্রস্তাব করেছে তারা। তাদের প্রস্তাবিত নামগুলো হলো: সৈয়দ মুহাম্মদ আব্দুল করিম, সাবেক মুখ্য সচিব; মেজর জেনারেল (অব.) হারুনুর রশীদ বীর বিক্রম; প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মারুফ; আল্লামা কাযী মঈনুদ্দীন আশরাফী।

অন্যদিকে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির সাথে সংলাপে যোগ দেয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ৭ সদস্যের প্রতিনিধি দল। দলটির সহ সভাপতি আব্দুর রব ইউসুফী ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। নির্বাচন কমিশন আইন প্রণয়নের দাবি জানায় তারা। তবে সার্চ কমিটি নিয়ে কোনো কথা বলেনি দলটি।

Tags: রাষ্ট্রপতির সংলাপ
Previous Post

ফারুকী-তিশার কোল জুড়ে এলো কন্যা সন্তান

Next Post

পেন্ডুলামের মতো দুলছে জোহানেসবার্গ টেস্টের ভাগ্য

Next Post
জোহানেসবার্গ টেস্টের ক্রিকেটাররা মাঠে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পেন্ডুলামের মতো দুলছে জোহানেসবার্গ টেস্টের ভাগ্য

জনসমাগমের জন্য প্রস্তুত পুলিশ ও সাধারণ মানুষ, সহিংসতার আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় ১১ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT