চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির কাছে ভারতীয় নতুন হাইকমিশনারারের পরিচয় পেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 07, মার্চ 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে তার পরিচয়পত্র পেশ করেন।

সাবেক হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলার স্থলাভিষিক্ত হয়ে রিভা গাঙ্গুলী দাস ১ মার্চ ঢাকায় পৌঁছান।

ঢাকায় এ দায়িত্ব গ্রহণ করার আগে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেসন্সের মহাপরিচালক ছিলেন। এর আগে তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনের সাংস্কৃতিক শাখা প্রধানের দায়িত্ব পালন করেন।

পেশাদার কূটনীতিক শ্রীমতী রিভা গাঙ্গুলী দাস ১৯৮৬ সালে ভারতীয় পররাষ্ট্র সেবায় যোগ দেন। তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পররাষ্ট্র সেবায় যোগ দেওয়ার পূর্বে তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সাংস্কৃতিক শাখার প্রধান ছিলেন। ঢাকা থেকে ফিরে তিনি ভারতের বিদেশ মন্ত্রালয়ের জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য পরিবেশগত সমঝোতায় অংশ নেন। তিনি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ভারতীয় দূতাবাসের উপপ্রধানের দায়িত্বে ছিলেন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি সাংহাইয়ে ভারতীয় কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

চীন থেকে ফিরে তিনি বিদেশ মন্ত্রালয়ে জনকূটনীতি বিভাগ এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান বিভাগের নেতৃত্ব দেন। তিনি একই সঙ্গে রোমানিয়া, আলবেনিয়া ও মলদোভায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে এবং পরবর্তীতে নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

Tags: রিভা গাঙ্গুলী দাস
Previous Post

সোশ্যাল মিডিয়ার বিরূপ প্রভাব পড়ছে শিশুদের খাবারে

Next Post

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল ফজিলাতুন্নেছা মুজিব দ্বারা অনুপ্রাণিত: শেখ হাসিনা

Next Post

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল ফজিলাতুন্নেছা মুজিব দ্বারা অনুপ্রাণিত: শেখ হাসিনা

ঐতিহাসিক ৭ মার্চ নিয়ে দেওয়ান লালনের ৩ কবিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT