চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রদ্রোহ মামলায় শফিক রেহমান গ্রেফতার

এনামূল কবীর রূপম by এনামূল কবীর রূপম
11:09 পূর্বাহ্ন 16, এপ্রিল 2016
in বাংলাদেশ
A A

রাষ্ট্রদ্রোহ মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ইস্কাটন গার্ডেন রোডের বাসা থেকে তাকে আটক করে মিন্টো রোড ডিবি কার্যালয়ে নেয়া হয়।

দিনের কোনো এক সময়ে শফিক রেহমানকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হতে পারে বলে জানিয়েছে ডিবি।

পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েই শফিক রেহমানকে গ্রেফতার করা হয়।

২০১৫ সালের আগস্টে ডিবি ইন্সপেক্টর ফজলুর রহমান বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা করেন। এতে অভিযোগ করা হয়, প্রধানমন্ত্রীপুত্র সজিব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণের পর হত্যার পরিকল্পনা করা হয়েছে। দেশে এবং দেশের বাইরে তার জীবননাশসহ বড় ধরনের ক্ষতি করতে বিএনপির হাইকমান্ড দেশ ও দেশের বাইরে অর্থায়ন করছে।

হত্যা ষড়যন্ত্রের অভিযোগে ওই মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামী করা না হলেও বিএনপির নেতৃত্বে জোটভুক্ত, দেশে বিদেশে অবস্থানরত উচ্চ পর্যায়ের নেতাদের অভিযুক্ত করা হয়। ওই মামলার তদন্ত করছিলো ডিবি।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, দীর্ঘসময় তদন্ত করে তারা মোটামোটি নিশ্চিত হয়েছেন যে শফিক রেহমান দেশের বাইরে গিয়ে ষড়যন্ত্রকারীদের সঙ্গে যোগাযোগ
করেছেন এবং তাদের অর্থায়নে সাহায্য করেছেন। 
এর পেছনে আর কোনো কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য ৭ দিনের রিমান্ড আবেদন
করবে ডিবি। 

শফিক রেহমানের গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর
রিজভী বলেছেন, সরকারের ব্যর্থতা ঢাকতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
অবিলম্বে  মুক্তি না দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। 

Tags: শফিক রেহমান
Previous Post

যশোরে চেয়ারম্যানের সংবর্ধনায় সংঘর্ষ, নিহত ১

Next Post

মেয়র মান্নান আবার গ্রেফতার

Next Post

মেয়র মান্নান আবার গ্রেফতার

ভূমিকম্প: অন্ধ বলে কি প্রলয় অপেক্ষা করবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT