চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় নিজেকে পুড়িয়ে মারলেন এক নারী সাংবাদিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:12 অপরাহ্ন 03, অক্টোবর 2020
in আন্তর্জাতিক
A A
A woman with blonde hair and purple scarf in snowy outdoor setting. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ায় সরকারি কর্তৃপক্ষের কর্মকাণ্ডে ‘ক্ষুব্ধ’ হয়ে নিজের গায়ে আগুন লাগিয়ে এক নারী সাংবাদিক মারা গেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ের সামনে গায়ে আগুন লাগিয়ে তিনি নিজেকে পুড়িয়ে মারেন।

শুক্রবার এমন ঘটনা ঘটেছে বলে জানায় বিবিসি। রাশিয়ার নিঝনি নভগোরদ শহরে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

আত্মাহুতি দেওয়া সাংবাদিকের নাম ইরিনা স্লাভিনা। কোজো প্রেস নামের সংবাদভিত্তিক ওয়েবসাইটের প্রধান সম্পাদক ছিলেন তিনি।

নিজেকে আগুনে পুড়িয়ে মারার আগে স্লাভিনা ফেসবুক পোস্টে তার মৃত্যুর জন্য রুশ ফেডারেশনকে দায়ী করে যান।

রুশ কর্তৃপক্ষ গুরুতর দগ্ধ অবস্থায় ইরিনা স্লাভিনার মরদেহ উদ্ধার করার কথা নিশ্চিত করেছে।

স্লাভিনা গত বৃহস্পতিবার অভিযোগ করেছিলেন: ওপেন রাশিয়া নামে গণতন্ত্রপন্থী একটি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্রের খোঁজে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়েছে। পরে কিছু কম্পিউটার ও কাগজপত্র জব্দ করে নিয়ে যায়।

এর আগে গত বছর স্লাভিনাকে তার লেখা এক নিবন্ধে ‘কর্তৃপক্ষকে অসম্মান’ করার অভিযোগে জরিমানা করা হয়েছিল বলেও জানা যায়।

তবে আত্মাহুতির ঘটনার সঙ্গে বাড়িতে তল্লাশি চালানোর সম্পর্ক থাকার কথা নাকচ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এক ভিডিও ফুটেজে দেখা যায়, ইরিনা স্লাভিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গোর্কি স্ট্রিটের একটি বেঞ্চে বসে গায়ে আগুন লাগাচ্ছেন। এক ব্যক্তি তাকে নিভৃত করার চেষ্টা করে ব্যর্থ হন।

ইরিনা স্লাভিনা তার স্বামী ও এক সন্তান রেখে গেছেন।

Tags: সাংবাদিক
Previous Post

ধর্ষণের প্রতিবাদে সরব বলিউড

Next Post

‘আ. লীগের কর্মীরা করোনায় জীবন দিয়েছে, বিরোধীদল শুধু কথা বলেছে’

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আ. লীগের কর্মীরা করোনায় জীবন দিয়েছে, বিরোধীদল শুধু কথা বলেছে’

স্টোকস আইপিএল খেলতে দুবাই যাচ্ছেন, মাঠে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএল খেলতে দুবাই যাচ্ছেন স্টোকস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT