চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার হামলায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 পূর্বাহ্ন 04, মার্চ 2022
in আন্তর্জাতিক
A A
পারমাণবিক কেন্দ্রের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার নবম দিনের আক্রমণ চলমান রয়েছে। এ হামলার কারণে আগুন লেগেছে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়ায়।

নিকটবর্তী এনেরহোদারের মেয়র দিমিত্রো অরলভের বরাতে বিবিসি জানায়, শুক্রবার ভোরের দিকে শত্রুপক্ষের ক্রমাগত গোলাগুলির কারণে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার ঘটনাটি ঘটেছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পারমাণবিক প্ল্যান্টের কাছাকাছি যেকোনো ধরনের লড়াই বন্ধের আহ্বান জানায় সকল পক্ষের কাছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, একটি রিপোর্টের মাধ্যমে রাশিয়ান বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রে গোলাবর্ষণ করেছে বলে জানিয়ে জরুরী সাহায্যের আবেদন জানিয়েছিলেন।

কিয়েভের একটি জরুরী ঠিকানা থেকে ভোরের আগে জেলেনস্কি একটি সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের বিষয়ে সকলকে সতর্ক করে আকুতি জানিয়ে বলেন, ইউরোপীয়রা, দয়া করে জাগো!।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি উভয়েই জেলেনস্কির দলের সাথে কথা বলেন।

আইএইএ পারমাণবিক প্ল্যান্টের কাছাকাছি হামলা বন্ধ করার জন্য আবেদন করেন এবং পারমাণবিক চুল্লিতে আঘাত লাগলে মারাত্মক বিপদ হবে বলেও সতর্ক করে।

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ প্ল্যান্টের বিকিরণের মাত্রার কোন পরিবর্তন এখনো শনাক্ত করা যায়নি, তবে ক্রমাগত রাশিয়ান আক্রমণের কারণে এখনো উদ্বেগ রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়।

আজ শুক্রবার রাশিয়ার আক্রমণের নবম দিনে ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে তাদের ক্রমাগত আক্রমণ চলছে বলে জানায় কর্তৃপক্ষ।

Tags: ইউক্রেন-রাশিয়া যুদ্ধজাপোরিঝিয়ামারিউপোল
Previous Post

পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান জেলেনস্কি

Next Post

অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার রডনি মার্শ মারা গেছেন

Next Post
অস্ট্রেলিয়ান ক্রিকেটার রডনি মার্শের ছবি, ক্রিকেট মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান কিংবদন্তী ক্রিকেটার রডনি মার্শ মারা গেছেন

সীমান্তে গুলিবিদ্ধ ভারতীয় শিক্ষার্থীর ছবি, নিরাপত্তা বাহিনী নজরদারি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্তে যেতে গুলিবিদ্ধ ভারতীয় শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT