চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার সঙ্গে অ্যাপল ও বোয়িংয়ের সম্পর্ক ছিন্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 অপরাহ্ন 02, মার্চ 2022
in আন্তর্জাতিক
A A
অ্যাপলের লোগো আলোতে জ্বলজ্বল করছে, আধুনিক প্রযুক্তির প্রতীক।. Channel i News - চ্যানেল আই নিউজ

টেক জায়ান্ট অ্যাপল রাশিয়ায় তাদের সব ধরনের পণ্য বিক্রয় স্থগিত করার ঘোষণা দিয়েছে। আর বিশ্বের অন্যতম বৃহত্তম বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং তাদের রাশিয়ান অংশীদারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে।

বিবিসি জানিয়েছে, অ্যাপল ইউক্রেনে রাশিয়ার হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং আক্রমণের ফলে ক্ষতিগ্রস্থদের পাশে থাকবে দাঁড়াতে বদ্ধ পরিকর।

অ্যাপল রাশিয়ায় তাদের বিভিন্ন সুবিধা সীমিত করেছে। যার ফলে রাশিয়া মোবাইল ব্যাংকিং অ্যাপস যেমন ভিটিবি ব্যাংক অ্যাপ শীঘ্রই অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে ফার্মটি। এছাড়া অ্যাপল পে এবং অ্যাপল ম্যাপের সুবিধাও সীমিত করা হয়েছে।

অ্যাপল এক বিবৃতিতে জানায়, ফার্মটি ইউক্রেনের নাগরিকদের জন্য নিরাপত্তা এবং সতর্কতার অংশ হিসেবে ইউক্রেনের অ্যাপল ম্যাপে ট্র্যাফিক এবং লাইভ দেখানো উভয়ই বন্ধ করে দিয়েছে।

গত সপ্তাহে ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী মিখাইলো ফেডোরোভ এক টুইট বার্তার মাধ্যমে অ্যাপলের কাছে একটি খোলা চিঠি প্রকাশ করেন, যেখানে তিনি রাশিয়াকে অ্যাপলের পণ্য, পরিষেবা এবং অ্যাপ স্টোর ব্যবহার করা থেকে বিচ্ছিন্ন করতে বলেছিলেন। যা বিবেচনায় নিয়ে অ্যাপলের এই সিদ্ধান্ত।

অন্যদিকে গুগলও রাশিয়ার রাষ্ট্রীয় মাধ্যম আরটি’কে তাদের ফিচার থেকে বাদ দিয়েছে।

এছাড়া মার্কিন বিমান নির্মানকারী প্রতিষ্ঠান বোয়িং জানায়, তারা মস্কোতে তাদের সমস্ত বড় অপারেশন স্থগিত করতে যাচ্ছে।

বোয়িং জানায়, রাশিয়ান বিমানের জন্য তারা আর কোনো ধরনের প্রযুক্তিগত সহায়তা, রক্ষণাবেক্ষণ বা যন্ত্রাংশ সরবরাহ করবে না। গত সোমবার কোম্পানিটি কিয়েভে তাদের অফিস বন্ধ করে দেয় এবং মস্কোতে তাদের পাইলট প্রশিক্ষণ অপারেশনও স্থগিত করে।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানায়, বোয়িং এই অঞ্চলে আমাদের সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে।

Tags: অ্যাপলইউক্রেন রাশিয়া হামলাবোয়িং
Previous Post

বঙ্গোপসাগরের মহীসোপান সীমার তথ্য জাতিসংঘে পেশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী

Next Post

প্রাথমিক ও একাদশে সশরীরে ক্লাস শুরু

Next Post
শিক্ষার্থীরা ক্লাসে বসে পড়াশোনা করছে, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক ও একাদশে সশরীরে ক্লাস শুরু

এফডিসিতে প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

এফডিসিতে ২১ মে প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT