চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার বিশ্বকাপ আয়ে অবাক অর্থনীতিবিদরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 17, অক্টোবর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

২০১৮ বিশ্বকাপ আয়োজন করে ১৪ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থ আয় হয়েছে রাশিয়ার। মঙ্গলবার দোহায় টুর্নামেন্টের আয়োজক সংস্থা ফিফা রাশিয়ার এ বিপুল অঙ্কের অর্থ উপার্জনের কথা জানিয়েছে।

বিপুল পরিমাণ অর্থ রাশিয়ার নিজস্ব পণ্য থেকে অর্জিত গড় আয়ের এক শতাংশেরও বেশি। মাত্র একটা টুর্নামেন্ট আয়োজন করে এ পরিমাণ লাভে অবাক করা ঘটনা বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।

রাশিয়া বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী অ্যালেক্সি সরকিন বলেছেন, ‘রাশিয়ার আর্থিক, সামাজিক ও পরিবেশে প্রভাব ফেলেছে বিশ্বকাপ। খেলাটা মাঠে হয়েছে ঠিকই। কিন্তু প্রভাব মাঠের বাইরেও দেখা দিয়েছে সমানভাবে। বিশ্বকাপ আয়োজনের ফলে সেদেশের পর্যটন শিল্পেও ব্যাপক মুনাফা হয়েছে।’

২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে একটি ফুটবল কনফারেন্সে সরকিন আরও বলেছেন, ‘এই পরিসংখ্যান ও রিপোর্ট আমাদের কাছেও বিস্ময়কর। তবে এটা একদিকে ফুটবলের জন্য ভালো বিজ্ঞাপন। ফুটবল মানুষের জীবনেও প্রভাব ফেলে, এটাই তার প্রমাণ।’

রিপোর্টে আরও বলা হয়েছে, টুর্নামেন্টের আয়োজক স্বত্ত্ব পাওয়ার পর ২০১৩ থেকে শেষ পর্যন্ত রাশিয়া প্রতিবছর কর্মসংস্থান বাড়িয়েছে ৩ লাখ ১৫ হাজারের মতো। এরমধ্যে শেষ কয়েকমাসে আয় ছিল জিডিপির ০.৪%। যার প্রভাব এখনও সেখানকার অর্থনীতিতে পড়ছে। অন্তত আগামী ৫ বছর পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এই সময়ে বিশ্বকাপ প্রভাব থেকে আরও অন্তত ২১০ বিলিয়ন রুবল(রুশ মুদ্রা) আয় হবে বলে জানিয়েছে মস্কো টাইমস।

টুর্নামেন্টের আগে ফুটবল দাঙ্গা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল রাশিয়ায়। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রাশিয়া বিশ্বকাপে পর্যটকের সংখ্যাও আগের বিশ্বকাপের চেয়ে বেশি ছিল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সঙ্গে পর্যটনে রাশিয়া বিশ্বকাপ পেছনে ফেলেছে ২০১০ সাউথ আফ্রিকা ও ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপকেও। মাঝের ২০০৬ জার্মান বিশ্বকাপেই শুধু বেশি পর্যটক ছিল বলে জানিয়েছে অর্থনীতির সংবাদদাতা দৈনিক ‘ভিদোমোস্তি বিজনেস ডেইলি’।

গত ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত হওয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ২-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।

Tags: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
Previous Post

‘অপরাধী’ জাস্টিন!

Next Post

নরসিংদীতে দ্বিতীয় আস্তানা থেকে ২ নারী জঙ্গির আত্মসমর্পণ

Next Post
নরসিংদী-জঙ্গি আস্তানা

নরসিংদীতে দ্বিতীয় আস্তানা থেকে ২ নারী জঙ্গির আত্মসমর্পণ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শিশুসহ দগ্ধ ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT