চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার বিপক্ষে ভোট না দেয়া ‘কৌশলগত কূটনীতি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 03, মার্চ 2022
in বাংলাদেশ
A A
জাতিসংঘের সভা কক্ষে ভোটের ফলাফল দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোট দানে বিরত থাকাকে বাংলাদেশের ‘কৌশলগত কূটনীতি’র অংশ বলে মনে করছেন দেশের কূটনীতিকরা। তবে এতে পরাশক্তির কাছ থেকেই চাপ আসতে পারে বলে আশঙ্কা করে, বাস্তবতার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বারের মতো বারুদের গন্ধ টের পাচ্ছে ইউরোপ। কৌশলগত কারণে দীর্ঘ সময় যুদ্ধ এড়িয়ে চলা এই অঞ্চল উত্তপ্ত করে তুলেছে রাশিয়ার হঠাৎ আক্রমণ। জাতিসংঘ সাধারণ পরিষদে এই আগ্রাসনকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করে পাস হয়েছে নিন্দা প্রস্তাব। যেখানে ভোট দানে বিরত ছিলো দক্ষিণ এশিয়ার চার বড় দেশ। ভারত, পাকিস্তান আর শ্রীলংকার পাশাপাশি ভোট দেয়নি বাংলাদেশও।

বৈশ্বিক কূটনীতির এই বড় মঞ্চে সংখ্যা গরিষ্ঠদের সঙ্গে না থাকাকে কিভাবে দেখছেন; এমন প্রশ্নে কূটনৈতিক জবাব এই বিশ্লেষকের। হুমায়ূন কবীর বলছেন: এটা একটা কূটনৈতিক বিষয়। সব দিক বিবেচনা করেই আমরা আমাদের সিদ্ধান্তটা নিয়েছি। আগেকার আদর্শিক মূল্যবোধের ভিত্তিতে সোভিয়েত ইউনিয়ন আমাদের পাশে দাঁড়িয়েছিলো। সেই আদর্শিক জায়গায় আজকের রাশিয়া নাই আবার বাংলাদেশও নাই। অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, সেই বিবেচনায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নানা অসময়ে বাংলাদেশের পাশে থাকা সোভিয়েত ইউনিয়ন আর রাশিয়া এক নয় উল্লেখ করে সাবেক কূটনীতিক হুমায়ূন কবীর বলেন, চাপ আসবে স্বাভাবিক, তাকে সামালও দিতে হবে কৌশলী হয়ে।

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশ চুপচাপ থাকলেও প্রয়োজনে স্পষ্ট অবস্থান নিতে হতে পারে বলেও মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত।

Tags: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
Previous Post

‘জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি’

Next Post

ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতিসংঘে প্রস্তুাব গৃহীত

Next Post
জাতিসংঘে ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন থেকে রুশ সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে জাতিসংঘে প্রস্তুাব গৃহীত

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা একসঙ্গে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সোনালি অতীতের একফালি রোদ জাতির গায়ে মাখাতে চাই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT