চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ‘না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 20, জুলাই 2018
in আন্তর্জাতিক
A A
রাশিয়া-যুক্তরাষ্ট্র

রাশিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফলসহ বেশ কয়েকজন নাগরিককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে পুতিনের দেয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে আলোচনার জন্য পুতিনকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের মাধ্যমে হস্তক্ষেপের অভিযোগে ১২ রুশ গোয়েন্দা কর্মকর্তাকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। হেলসিঙ্কিতে এ বিষয়ে ট্রাম্পের সাথে বৈঠকে কথা বলেন পুতিন। এসময় মার্কিন নির্বাচনে রাশিয়ার জড়িত থাকার কথা অস্বীকার করেন রুশ প্রেসিডেন্ট। পাশাপাশি প্রস্তাব দেন, মার্কিন ১১নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য। বিনিময়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার তদন্তের অংশ হিসেবে রাশিয়ার ২৪ জন নাগরিককে জিজ্ঞাসাবাদ করতে পারবে যুক্তরাষ্ট্র।

প্রথমে ইতিবাচক বক্তব্য দেয় মার্কিন প্রেসিডেন্ট। পরে প্রস্তাব প্রত্যাখ্যানের কথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সারাহ স্যান্ডার্স। তিনি বলেন, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের দেয়া প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছে। আশা করা হচ্ছে এ বিষয়ে শীঘ্রই সমাধানে আসবে দুই পক্ষ।

রাশিয়ান কর্তৃপক্ষ পুতিনের সমালোচক বিল ব্রাউদারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলো। পুতিন বলেছেন, ২০১৬ সালে হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারে তিনি অর্থ ঢেলেছেন। রাশিয়ায় ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় এ বছরের শুরুর দিকে ব্রাউদার স্পেনে গ্রেফতার হয়েছিলেন। পরে স্পেনের স্থানীয় কর্তৃপক্ষ রাশিয়ার গ্রেফতারি পরোয়ানার ‘বৈধতা ছিল না’ উল্লেখ করে ব্রাউদারকে ছেড়ে দেয়।

Tags: ডোনাল্ড ট্রাম্পভ্লাদিমির পুতিনরাশিয়া-যুক্তরাষ্ট্রলিড নিউজ
Previous Post

জয়েই প্রস্তুতি সারল বাংলাদেশ

Next Post

লটকনের স্বাস্থ্য উপকারিতা

Next Post

লটকনের স্বাস্থ্য উপকারিতা

ওয়েঙ্গারকে কোচ চাচ্ছে জাপান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT