চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার নাট্য সম্মেলনে যাচ্ছেন ইসরাফিল শাহীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 26, অক্টোবর 2019
in বিনোদন
A A

জগত বিখ্যাত রাশিয়ান স্টেট ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টসের ২৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী আর্ন্তজাতিক নাট্য সম্মেলন হতে যাচ্ছে সেন্ট পিটার্সবার্গে। এতে আমন্ত্রিত হয়েছেন নাট্যব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন।

সেখানে নাট্যোৎসব ও ‘থিয়েটার এডুকেশন’ সর্ম্পকিত কনফারেন্সে যোগ দেয়ার পাশপাশি বিভিন্ন নাট্যকর্মশায় প্রশিক্ষক হিসেবে থাকবেন তিনি।

বাংলাদেশের ইসরাফিল শাহীন ছাড়াও অন্যান্য নাট্যজনরা যে দেশগুলো থেকে আসছেন সেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, লিথুনিয়া, স্পেন, ইসরাইল, চেক রিপাবলিক, চীন, এস্তেনিয়া। তাদের সাথে যুক্ত হবেন রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও থিয়েটার কোম্পানীর স্বনামধন্য নাট্যব্যক্তিত্বরা।

আর্ন্তজাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এ নাট্যোৎসবে প্রফেসর ইসরাফিল শাহীন ‘নাট্যশিক্ষায় পারস্পরিক নিরীক্ষা এবং যৌথ সৃষ্টির বৈশ্বিক প্লাটফর্ম’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন। যা নাট্যশিক্ষায় উল্লেখ করার মতো ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ড. ইসরাফিল শাহীন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে নাট্যকলা (নির্দেশনা) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন ১৯৯১ সালে। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের পথনাটক বিষয়ে ১৯৯৯ সালে পিএইচ.ডি সম্পন্ন করেন। ভারত, দক্ষিণ কোরিয়া, মিশর, চীন, কাজাখস্তান, আরব আমিরাত, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, সাইপ্রাস, জার্মানি প্রভৃতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও থিয়েটার কোম্পানিতে নাট্য নির্দেশক হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মশালা পরিচালনা করেছেন তিনি।

Tags: ইসরাফিল শাহীনরাশিয়া
Previous Post

বাংলাদেশের গ্যাস চাহিদা মেটাতে কানাডায় বিশেষজ্ঞদের সেমিনার

Next Post

মিশা-জায়েদের পাশে থাকবেন মৌসুমী

Next Post

মিশা-জায়েদের পাশে থাকবেন মৌসুমী

মাঠে নামার আগে বোর্ডে ডাক পড়ল সাকিবের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT