চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার তেল কিনতে জাহাজ খুঁজছে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 27, এপ্রিল 2022
in আন্তর্জাতিক
A A
ভারতীয় জাহাজ রাশিয়ার তেল আমদানির জন্য খুঁজছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া থেকে ৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল আনার জন্য মরিয়া হয়ে জাহাজ খুঁজছে ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)।

রয়টার্স জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে মস্কোর অন্যতম বড় অংশীদারদের সাথে তাদের বাণিজ্য ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় জাহাজ পেতে সমস্যা হচ্ছে।

ওএনজিসি’সহ বেশ কয়েকটি ভারতীয় কোম্পানি রাশিয়ান তেল এবং গ্যাস কেনার চুক্তিবদ্ধ হয়েছে এবং মস্কো ইউক্রেন আক্রমণ করার পর থেকে ভারত আরও বেশি রাশিয়ান অপরিশোধিত তেল কিনছে, এর অন্যতম একটি কারণ হলো, ইউক্রেন আক্রমণের পর থেকে এসব তেল বিক্রিতে রাশিয়া ব্যাপক ছাড় দিয়েছে।

রাশিয়ার ‘সোকল’ গ্রেডের অপরিশোধিত তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাখালিন ১ প্রকল্পে ওএনজিসি’র ২০ শতাংশ অংশীদারিত্ব রয়েছে, যা ওএনজিসি দরপত্রের মাধ্যমে রপ্তানি করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে উত্তর এশীয় ক্রেতারাই সোকল তেল কিনে থাকে এবং এই তেল লোড করা হয় সাউথ কোরিয়া থেকে।

মস্কোর এই গ্রেডের শিপিং করার জন্য বরফ ভেঙ্গে যেতে পারে এমন বরফ-শ্রেণির জাহাজের প্রয়োজন হয়। রাশিয়ার সাথে বাণিজ্যে জড়ালে সুনাম নষ্ট হওয়ার ঝুঁকি এবং রাশিয়ান সম্পদের জন্য বীমা কভারেজ পেতে ক্রমবর্ধমান অসুবিধার কারণে জাহাজের মালিকগুলোর কাছে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সাধারণত সোকল তেলের কার্গোগুলো প্রথমে রাশিয়ার দূরপ্রাচ্যের ডি-কাস্ত্রি টার্মিনাল থেকে সাউথ কোরিয়ায় জাহাজে করে পাঠানো হয়, এই জাহাজগুলো এমনভাবে তৈরি যা বরফ কাটিয়ে আগাতে সক্ষম। সেখান থেকে সেগুলোকে পুনরায় একটি গতানুগতিক ট্যাঙ্কারে লোড করা হয়।

ভারতীয় রিফাইনাররা খুব কমই সোকল গ্রেডের তেল কিনে থাকেন কারণ তাদের জটিল লজিস্টিক পদ্ধতি অপরিশোধিত তেলকে বেশ ব্যয়বহুল করে তোলে। এছাড়া বৈশ্বিক বাণিজ্য বহরে খুব সীমিত সংখ্যক বরফ-শ্রেণির জাহাজ রয়েছে যেগুলো বরফ কাটিয়ে যেকনো সময়েই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে।

ওএনজিসি সাউথ কোরিয়ার ইয়েসু বন্দরে অপরিশোধিত পণ্য পরিবহনের জন্য রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সোভকমফ্লট (এসসিএফ) এর বরফ-শ্রেণীর জাহাজের উপর নির্ভর করে এবং সেখান থেকে ভারতীয় কোম্পানি বেশিরভাগ উত্তর এশিয়ায় ক্রেতাদের কাছে তা রপ্তানি করে থাকে।

Previous Post

৩১ মে থেকে হজযাত্রা শুরু

Next Post

ঈদে চ্যানেল আই: ৭ চলচ্চিত্র, ১০ টেলিছবি, ১৫ নাটক

Next Post
চ্যানেল আই অনলাইন এর ঈদে বিশেষ অনুষ্ঠান ও নাটকগুলোর ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে চ্যানেল আই: ৭ চলচ্চিত্র, ১০ টেলিছবি, ১৫ নাটক

কৃষিমন্ত্রী জনতার পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতায় যেতে চাইলে আন্দোলন নয়, মানুষের পাশে দাঁড়ান: কৃষিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT