চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার খেলায় পতাকা ও জাতীয় সঙ্গীত নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:27 পূর্বাহ্ন 28, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
রাশিয়ার পতাকা ও জাতীয় সঙ্গীত নিষিদ্ধের ছবি, ফুটবল স্টেডিয়ামে দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে সামরিক হামলার পর রাশিয়াকে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে অবিলম্বে বহিষ্কার করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ফিফা। এরপরও পুতিনের দেশের জন্য পুরোপুরি স্বস্তিদায়ক খবর নেই। কারণ ফুটবলে তারা ব্যবহার করতে পারবে না নিজ দেশের পতাকা ও জাতীয় সঙ্গীত।

গত রোববার ফিফা কাউন্সিলের ব্যুরোর সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। ছয়টি মহাদেশের ফুটবল কনফেডারেশনের সভাপতি ফিফা কাউন্সিলের ব্যুরোতে আছেন।

ব্যুরোর সিদ্ধান্ত অনুযায়ী, রাশিয়ান ফুটবল ইউনিয়নের সংক্ষিপ্ত রূপ ‘আরএফইউ’ ব্যবহার করে রাশিয়া ফুটবল দল প্রতিযোগিতামূলক ফুটবলে অংশ নিতে পারবে। আরএফইউ দলকে শুধুমাত্র নিরপেক্ষ অঞ্চলে এবং দর্শক ছাড়াই খেলতে হবে।

বিবৃতিতে ফিফা বলেছে, ‘কোনো বিশেষ ব্যবস্থা বা নিষেধাজ্ঞা নির্ধারণের জন্য আইওসি, উয়েফা এবং অন্যান্য ক্রীড়া সংস্থার সাথে চলমান সংলাপ চালিয়ে যাবে ফিফা।’

ইতোমধ্যে ইউক্রেনের সমর্থনে রাশিয়ার সঙ্গে বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড, সুইডেন ও চেক প্রজাতন্ত্র। পতাকা ও জাতীয় সঙ্গীত ছাড়া করে ‘আরএফইউ’ নাম ব্যবহার করা সাপেক্ষে রাশিয়ার সঙ্গে এই তিন দেশ খেলবে কি না, তা নিয়ে সংশয় কাটেনি।

ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লে গ্রেট লে প্যারিসিয়ান পত্রিকাকে বলেছেন, তিনি রাশিয়াকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার পক্ষে অবস্থান করছেন। তার ভাষ্য,
‘বিশ্ব ক্রীড়াঙ্গন বিশেষ করে ফুটবল নিরপেক্ষ থাকতে পারে না।’

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঘোষণা করেছে, তাদের জাতীয় দলগুলো ‘অদূর ভবিষ্যতের জন্য’ রাশিয়ার সঙ্গে খেলতে অস্বীকৃতি জানাবে। রাশিয়া আগামী জুনে ইংল্যান্ডে আয়োজিত মেয়েদের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের খেলার যোগ্যতা অর্জন করেছে। ইউক্রেনের সাথে সংহতি এবং রাশিয়ার নেতৃত্বে সংঘটিত নৃশংসতার নিন্দা জানানোর জন্য এফএ’র এমন সিদ্ধান্ত।

গত শুক্রবার উয়েফা সেন্ট পিটার্সবার্গ থেকে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরিয়ে তা প্যারিসে নিয়ে গেছে। রাশিয়া এবং ইউক্রেনের দলগুলোকে অবশ্যই নিরপেক্ষ ভেন্যুতে হোম ম্যাচ খেলতে হবে। উয়েফা একইসঙ্গে স্পার্টাক মস্কোকে দ্বিতীয় স্তরের ইউরোপা লীগের রাউন্ড অফ সিক্সটিনের খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।

১৯৯২ সালে বলকানে যুদ্ধ শুরু হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ করার পর ফিফা এবং উয়েফা যুগোস্লাভিয়াকে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে সরিয়ে দেয়। তাদের পরিবর্তে ইউরোর সেবারের আসরে সুযোগ পাওয়া ডেনমার্ক চ্যাম্পিয়ন হয়।

Tags: আরএফইউজাতীয় সঙ্গীতপতাকাফিফারাশিয়ালিড স্পোর্টস
Previous Post

মঙ্গলবার থেকে দুই মাস ইলিশ ধরা নিষিদ্ধ

Next Post

টি-টুয়েন্টিতে ভারতের জয়ের রেকর্ড

Next Post
ভারতীয় ক্রিকেট দল ট্রফি জেতার পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে ভারতের জয়ের রেকর্ড

নতুন সিইসি ও চার কমিশনারের শপথ গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসিতে নতুন সিইসি ও চার কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT