চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর মোদির প্রথম রাশিয়া সফর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:28 পূর্বাহ্ন 08, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত ও রাশিয়ার নেতাদের সাক্ষাৎ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর প্রথম সফর. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সোমবার (৮ জুলাই) রাশিয়ায় যাচ্ছেন। ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে পুতিনের আমন্ত্রণে মস্কো যাবেন মোদি। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এটিই মোদির প্রথম রাশিয়া সফর। সেখানে ৮ ও ৯ জুলাই অবস্থান করবেন ভারতের প্রধানমন্ত্রী।

শনিবার (৬ জুলাই) রাশিয়ার রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল (ভিজিটিআরকে) এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, মস্কোতে প্রধানমন্ত্রী মোদির একটি পূর্ণাঙ্গ ও তাৎপর্যপূর্ণ সফর হতে যাচ্ছে এবং এই সফরে দুই নেতা অনানুষ্ঠানিক বিষয় নিয়েও আলোচনা করবেন বলে তাদের ধারণা।

কূটনৈতিক মহলের মতে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলি উঠে আসতে পারে মোদি-পুতিনের আলোচনায়।

এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভ্লাদিমির পুতিন ভারত ও রাশিয়ার মধ্যে বহুমুখী সম্পর্ক নিয়ে বিস্তৃত আলোচনা করবেন। এছাড়া পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়ে মতবিনিময় করবেন মোদি ও পুতিন।

পেসকভ জানান, আলোচনায় বেশ কয়েকটি এজেন্ডা প্রাধান্য পাবে। এটি একটি অফিসিয়াল সফর এবং আমরা আশা করি, দুদেশের প্রধানের এই আলোচনা বন্ধুত্বপূর্ণ হবে।

পেসকভ বলেন, ‘রুশ-ভারত সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে রয়েছে। ক্রেমলিনে দুনেতার মধ্যে প্রত্যক্ষ আলোচনা হবে এবং সেখানে দুদেশের প্রতিনিধিদল উপস্থিত থাকবে।

তিনি আরও বলেন, ‘আমরা একটি অত্যন্ত কার্যকর এবং পূর্ণাঙ্গ সফরের প্রত্যাশা করছি, যা রাশিয়া-ভারত সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।’

মোদির শেষ রাশিয়া সফর ছিল ২০১৯ সালে। যখন তিনি সুদূর পূর্ব শহর ভ্লাদিভোস্টকের একটি অর্থনৈতিক সম্মেলনে যোগ দিয়েছিলেন।

পর্যবেক্ষকরা বলছেন, ভারতের প্রধানমন্ত্রী ও রুশ রাষ্ট্রপতির মধ্যে বার্ষিক শীর্ষ সম্মেলনে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Previous Post

ব্যাটিংয়ে রান পেলেও বল হাতে খরুচে সাকিব

Next Post

ফ্রান্সে বর্তমান প্রেসিডেন্টকে হারিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বামপন্থিরা

Next Post
ফ্রান্সে প্রেসিডেন্টের বিরুদ্ধে বামপন্থিরা সরকার গঠনের ঘোষণা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সে বর্তমান প্রেসিডেন্টকে হারিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বামপন্থিরা

ড. ইউনূসের হাইকোর্টে মামলা বাতিলের জন্য আবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলা বাতিল চেয়ে হাইকোর্টে ড. ইউনূসের আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT