চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাম রহিম সিং এর কন্যা হানিপ্রীত ইনসান আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 03, অক্টোবর 2017
in আন্তর্জাতিক
A A
রাম রহিম সিং এর কন্যা হানিপ্রীত ইনসান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেরা সাচ্চা সৌদা’র প্রধান কথিত ধর্মীয় গুরু গুরমিত রাম রহিম সিং এর পালিত মেয়ে হানিপ্রীত ইনসানকে  আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে টেলিভিশনে তাকে দেখার পর চন্ডিগড় প্রধান সড়ক থেকে ৩৬ বছর বয়সি হানিপ্রীত ইনসানকে আটক করে পুলিশ।

ধর্ষণের দায়ে রাম রহিম সিং কে আটকের পর পুলিশি তল্লাশিতে বেড়িয়ে আসে অবাক করার মত  নানা ধরনের অপকর্মের কথা। সেখানে তার সবচেয়ে কাছের সহযোগি ছিলো তার পালক মেয়ে হানিপ্রীত ইনসান। তাকেও পুলিশ অনেক দিন ধরে খুঁজছিলো।

রাম রহিম সিংকে পালাতে সাহায্য করা, আটকের পর সহিংসতা তৈরি করা, বিদ্রোহীদেরকে উষ্কানি দেয়ার জন্য হরিয়ানা প্রদেশের মোস্ট ওয়ান্টেড তালিকা ভুক্ত ছিলো হানিপ্রীত ইনসান। এয়ারপোর্ট, সীমান্ত এলাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলো পুলিশ।

মঙ্গলবার সকালে নিউজ ২৪ চ্যানেলের এক জনপ্রিয় অনুষ্ঠানে অংশ  গ্রহণ করার কয়েক ঘন্টা পর তাকে আটক করা হয়। আগামীকাল তাকে কোর্টে চালান করা হবে।  এসময় তিনি সাক্ষাৎকারে বলেন, আমি আমার বাবা ও আমার বিরুদ্ধে অভিযোগে আনায় খুবই ভেঙ্গে গেছি এবং হতাশ হয়েছি। বাবা জেলে যাওয়ায় আমার মনে হয়েছে আমার পৃথিবী ভেঙ্গে গেছে।

তিনি রাম রহিম সিং ও নিজেকে নির্দোষ এবং দেশপ্রেমিক হিসাবে আখ্যায়িত করে বলেন, আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি র্দীঘ দিন ধরে। আমি ও বাবা দুজনে দেশপ্রেমের ছবিতে অভিনয়ের মাধ্যমে আমাদের ভক্তদের দেশপ্রেমে উদ্ভুদ্ধ করে আসছি। আজকে তার এই হাল। তবে ধর্ষণের ব্যাপারে তিনি বলেন, কোটি কোটি নারী এবং মেয়েরা বাবার মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত হন। দু’জন নারীকে দিয়ে সব বিচার করলে হবে না।

তার এবং রাম রহিম সিং বাবা মেয়ের একটি পবিত্র সম্পর্ক নিয়ে মানুষ প্রশ্ন তুলেছে। কিন্তু কোনো প্রমাণ আছে? নেই, সুতরাং এই ধরণের মানুষকে বিশ্বাস করবেন না।

হানিপ্রীত ইনসানকে রাম রহিমের সবচেয়ে কাছের সহযোগী এবং তাকে বাবার পরী বলে ডাকা হতো। রাম রহিমের আটকের পর ডেরা সাচ্চা সৌদা’র প্রধান বলে দাবি করেন।

গত ২৫ আগস্ট  দুই নারী ভক্তকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে ভারতের তথাকথিত ধর্মগুরু ডেরা সাচ্চা সৌদা’র প্রধান গুরমিত রাম রহিম সিংকে ২০বছরের কারাদণ্ড দেয়  আদালত।

হরিয়ানার রোহতাক কারাগারের ভেতরে গঠিত  সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআইয়ের বিশেষ আদালত রাম রহিমের বিরুদ্ধে এ রায় ঘোষণা করার পর দাঙ্গায় প্রাণ হারায় অন্তত ৩৮ জন ।

Tags: রাম রহিম সিং
Previous Post

মাহমুদউল্লাহরা ভেঙেছেন, মচকাননি

Next Post

৩৯তম বিসিএস হবে শুধু চিকিৎসকদের জন্য

Next Post

৩৯তম বিসিএস হবে শুধু চিকিৎসকদের জন্য

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে পরিবর্তনের ছোঁয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT