চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রামুতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে ইয়াবা পাচারকারী’ নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:45 পূর্বাহ্ন 29, এপ্রিল 2020
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামুতে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইয়াবা পাচারকারী এক রোহিঙ্গা নিহত হয়েছ। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবাসহ অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের রামু উপজেলার জোয়ারিয়ারনালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মানস বড়ুয়া।

নিহত খোরশেদ আলম (৩০) উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।

ওসি মানস বলেন, বুধবার ভোর রাতে ইয়াবার একটি চালান পাচার হওয়ার খবরে ডিবি পুলিশের একটি দল রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জোয়ারিয়ারনালার রাবার বাগান এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে নাইক্ষ্যংছড়ি দিক থেকে একটি মোটর সাইকেল যোগে ২/৩ জন লোককে আসতে দেখে থামার জন্য নির্দেশ দেয়া হয়। এতে তারা অতর্কিত পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। পরে গোলাগুলি থামার পর অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় ৩০ হাজার পিস ইয়াবা, ১টি দেশীয় বন্দুক ও ১টি মোটর সাইকেল।

ওসি বলেন, গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে সেখানে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি মানস।

Tags: বন্দুকযুদ্ধ
Previous Post

শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ইরফান খান

Next Post

করোনাভাইরাস: কানাডার হাউস অব কমন্সে ভার্চুয়াল অধিবেশন

Next Post
কানাডার পতাকা ও ক্যানাডা পার্লামেন্ট ভবনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: কানাডার হাউস অব কমন্সে ভার্চুয়াল অধিবেশন

একজন নারী ধান কাটছেন, অন্যরা দেখছেন, মাঠে ধান কাটা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতাদের ধান কাটা নাকি ফটোসেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT