নারী দিবসে ‘কুরুচিকর’ মন্তব্য করায় ভালোই সমালোচনার মুখে পড়েছেন পরিচালক রাম গোপাল ভর্মা। প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে আর শুটিং করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিজেপির এক সাংসদ। বিজেপির এই নেতা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাবে। এর মধ্য দিয়ে রামগোপালের এই ইস্যুটি রাজনৈতিক মোড় নিয়েছে।
এদিকে রাম গোপাল ভর্মার বিরুদ্ধে নিন্দা অব্যাহত আছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন থেকে তাকে ধিক্কার জানানো হচ্ছে। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একটি সংগঠনের সভাপতি তার রুচি এবং মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এবার নারী দিবসে চিত্রতারকা ও মডেল সানি লিওনিকে জড়িয়ে একটি ‘অরুচিকর’ বার্তা টুইট করেন রামগোপাল। সেখানে তিনি লিখেছিলেন, ‘সব নারীই যদি সানি লিওনের মতো করে পুরুষদেরকে সুখী রাখতে পারতো!’ এর পরই সমালোচনার ঝড় ওঠে। ইন্ডিয়া টুডে।









