চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ত্রোপচারের প্রথম ধাপের পরে কেমন আছে রাবেয়া-রোকাইয়া?

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
12:13 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2018
in স্বাস্থ্য
A A
মা-বাবার কোলে মাথা জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া শিশু রাবেয়া-রুকাইয়া

মা-বাবার কোলে মাথা জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া শিশু রাবেয়া-রুকাইয়া

মাথা জোড়া লাগা অবস্থায় জন্ম নেওয়া ১৮ মাস বয়সী দুই শিশু রাবেয়া-রোকাইয়ার অস্ত্রোপচারের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। তবে তাদের অবস্থা সম্পর্কে এখনই কিছু বলতে চান না চিকিৎসকরা।

মঙ্গলবার সকাল ৯টা-১১টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাথ ল্যাবে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে এ পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

ঢামেক বার্ন ইউনিউটের সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন চ্যানেল আই অনলাইনকে বলেন, এনজিওগ্রাম করে ওদের ব্রেইনের রক্তনালী পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে যে সেগুলো ঠিক আছে কিনা। আগামীকাল আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

তবে শিশু দুটির অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা ‘টু আর্লি’ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

পাবনা জেলার চাটমোহরের ১৮ মাস বয়সী দুই শিশু রাবেয়া-রোকাইয়া। জন্মের পর থেকেই তাদের চিকিৎসা চলছে। তবে কেউ তাদেরকে আলাদা করার ভরসা দেননি। শিশু দুটিকে নিয়ে তাদের স্কুল শিক্ষক মা-বাবা হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বার বার ফিরে গেছেন।

এরইমধ্যে শিশুদের বাবা রফিকুল ইসলাম জানতে পারেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আলাদা হওয়া শিশু তোফা ও তহুরার চিকিৎসার খবর। এ খবরে তিনি আশার আলো দেখতে পান।

পরে স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেনের সহায়তায় গত ২০ নভেম্বর ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় শিশু দুটিকে।

শিশু দুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: রাবেয়া-রোকাইয়ালিড নিউজশিশু
Previous Post

একটি মৃত্যু, প্রশ্ন একাধিক

Next Post

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন এডিবির প্রেসিডেন্ট

Next Post

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন এডিবির প্রেসিডেন্ট

ইতালি দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবসর ভেঙে বুফনের ফেরার ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT