চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি শিক্ষার্থী লিপু হত্যা মামলায় রুমমেট আটক

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
4:26 অপরাহ্ন 23, অক্টোবর 2016
in অপরাধ, রাজশাহী
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলায় তার রুমমেট উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলামকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে মোতালেব হোসেন লিপু ও শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে র‌্যালি ও মানববন্ধন। গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং ইংরেজি বিভাগের উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সামনে থেকে লিপু হত্যার বিচারের দাবিতে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস ঘুরে আগের জায়গায় ফিরে সেখানে মানববন্ধন rajshahiকরে। লিপু হত্যার তিন দিনেও তদন্তে অগ্রগতি দেখা না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
মানববন্ধন থেকে মামলার তদন্তে আগামী সাত দিনের আলটিমেটাম দেয়া হয়েছে। নইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি হয়।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, লিপুর মৃতদেহ পাওয়ার পর তিনদিন পেরিয়ে গেলেও তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আসন্ন ভর্তি পরীক্ষার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ না নিয়ে সাত দিনের আল্টিমেটাম দেয়া হয়েছে বলে জানান তিনি। সাত দিন পর অগ্রগতি দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

rajshahi2অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচার দাবিতে একই সময়ে ক্যাম্পাসে র‌্যালি করেছে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিভাগের সামনে থেকে বের করা র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে বক্তারা বলেন, অধ্যাপক রেজাউল হত্যার ছয় মাস পার হলেও এখনো মামলার চার্জশিট দেওয়া হয়নি। এতে বিচার পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। দ্রুত চার্জশিট আদালতে দাখিলের দাবি জানান তারা।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়
Previous Post

শহীদদের প্রতি সম্মেলনে আসা বিদেশীদের শ্রদ্ধা

Next Post

সাব্বিরের অর্ধশতকে আশা দেখছে বাংলাদেশ

Next Post

সাব্বিরের অর্ধশতকে আশা দেখছে বাংলাদেশ

শেখ হাসিনা সভাপতি পুন:নির্বাচিত, সৈয়দ আশরাফের প্রস্তাবে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT