চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি অধ্যাপক অমৃতলাল বালার মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 16, এপ্রিল 2018
in শিক্ষা
A A
অমৃতলাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. অমৃতলাল বালা (৬৬) মৃত্যুবরণ করেছেন।

জানা গেছে, রোববার দিবাগত রাতে কাজলায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অমৃতলাল বালাকে মৃত ঘোষণা করেন।

সোমবার দুপুর দুইটায় তার মরদেহ শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য বিভাগে আনা হয়।  শ্রদ্ধা নিবেদন শেষে বিকাল ৩টায় রাজশাহীর পঞ্চবটী শ্মাশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক পি এম সফিকুল ইসলাম বলেন, তিনি একজন প্রতিভাবান ও বহুগুণের অধিকারী ব্যক্তি ছিলেন। অনেক লেখালেখি করতেন। প্রায় শতাধিক প্রবন্ধ ও গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন। তবে অনেকদিন যাবৎ হৃদরোগ, কিডনিসহ উচ্চরক্ত চাপ অসুস্থতায় ভুগছিলেন। শারীরিক অসুস্থতার কারণেই তিনি বিভাগের চেয়ারম্যান পদ থেকে পিআরএল-এ যান।

অধ্যাপক অমৃতলাল বালা ১৯৫২ সালের ১ জানুয়ারি খুলনা জেলার রংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। প্রাথমিক পর্যায়ে শিক্ষা নেন রংপুর ঘরামীপাড়া স্কুলে। ১৯৬৭ সালে রংপুর কালিবাড়ি উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৭২ সালে খুলনা বি. এল. কলেজ থেকে উচ্চমাধ্যমিক, ১৯৭৫ সালে একই কলেজ থেকে বাংলায় অনার্স এবং ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম. এ. পাস করেন।

১৯৮৯ সালে পি. এইচ. ডি. ডিগ্রি লাভ করেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার গবেষণার বিষয়-‘আলাওয়ালের কাব্যে হিন্দু-মুসলিম সংস্কৃতি’। তার অধীনে ছয়জন পি.এইচ.ডি এবং তিনজন এমফিল করেছেন।

অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন অমৃতলাল বালা। ১৯৭৯ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯১ সালের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডুমুরিয়া কলেজে অধ্যাপনার পর ১৯৯১ সালের ২৬ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন।

তারপর ১৯৯৩ সালের ২৬ সেপ্টেম্বর সহযোগী অধ্যাপক এবং ২০০৪ সালের জানুয়ারিতে প্রফেসর পদে উন্নীত হন। এরপর ১৬ই মে থেকে ২৯শে জুন পর্যন্ত বিভাগের চেয়ারম্যান ছিলেন।

তার পরিবারে স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রয়েছে।

Tags: রাবি
Previous Post

সেঞ্চুরি তুলে সবার উপরে জিদান

Next Post

যেভাবে নিয়ে যাওয়া হয় কোটা আন্দোলনের তিন নেতাকে

Next Post

যেভাবে নিয়ে যাওয়া হয় কোটা আন্দোলনের তিন নেতাকে

কাফরুলে বৈশাখী মেলায় জঙ্গি-সন্ত্রাস প্রতিহতের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT