চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে পুলিশি বাধায় ছাত্রদলের কর্মসূচি পণ্ড 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 05, মার্চ 2020
in - সেমি লিড, শিক্ষা
A A
ছাত্রদলের কর্মসূচি পণ্ডের প্রতিবাদে ছাত্ররা রাবি গেটে মানববন্ধন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা বলেন: আমরা ক্যাম্পাসের অভ্যন্তরে কর্মসূচি করতে চেয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি দেয়নি। প্রধান ফটকের সামনে কর্মসূচি শুরুর মিনিট পাঁচেকের মধ্যেই পুলিশ কর্মসূচি বন্ধ করে চলে যেতে বলেন। পরে প্রচার সম্পাদক মেহেদী হাসানের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ব্যানার গুছিয়ে চলে যায়।

এ বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন: বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদেরকে কর্মসূচি বন্ধ করতে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান: বক্তব্য চলাকালে পুলিশ এসে সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদকে কর্মসূচি বন্ধ করার জন্য নির্দেশ দেন। পরে কর্মসূচি শেষ না করেই নেতা-কর্মীরা চলে যান।

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সানিন চৌধুরী বলেন: দেশে কোনো গণতন্ত্র নেই। আমাদের অধিকার আছে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করার। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কর্মসূচির অনুমতি দেয়নি। পুলিশ আমাদের কর্মসূচি বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে আমরা দলের ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।

জানতে চাইলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন: ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে আমার সাক্ষাৎই হয়নি। কাজেই অনুমতির ব্যাপারেও কোনো কথা হয়নি।

রাবি শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সানিন চৌধুরী, সুলতান আহমেদ রাহী, মীর তারিক বিন খালিদ, মো. রাশেদ আলী খান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান, জিয়াউর রহমান হল শাখার সভাপতি সর্দার জহুরুল হক, সদস্য মাহমুদুল মিঠু, জহিরুল ইসলামসহ অর্ধশত নেতা-কর্মী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Tags: ছাত্রদলপুলিশি বাধারাবি
Previous Post

করোনার প্রভাবে ফেসবুক হেডকোয়ার্টার বন্ধ

Next Post

পিরোজপুর শহর অচল করে দেয়ার হুমকি আউয়াল সমর্থকদের

Next Post
পিরোজপুরে আউয়াল সমর্থকদের প্রতিবাদ ও বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

পিরোজপুর শহর অচল করে দেয়ার হুমকি আউয়াল সমর্থকদের

তিনজন মানুষ একসঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের কথায় প্রথমবার কনা-ওয়াহিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT